Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

SSC: যুদ্ধ পরিস্থিতি, বিকাশভবনের সামনে থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের উঠে যেতে বলল পুলিশ

ভারত ও পাকিস্তানের (India-Pakistan Tension) মধ্যে যুদ্ধ পরিস্থিতির উত্তেজনা তুঙ্গে। রাজ্যগুলিকে নিরাপত্তা সুনিশ্চিত করতে বলে সীমান্তবর্তী এলাকায় হাইঅ্যালার্ট জারি করতে বলে রেখেছে।

SSC: যুদ্ধ পরিস্থিতি, বিকাশভবনের সামনে থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের উঠে যেতে বলল পুলিশ

ফাইল ছবি

শেষ আপডেট: 9 May 2025 21:13

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তানের (India-Pakistan Tension) মধ্যে যুদ্ধ পরিস্থিতির উত্তেজনা তুঙ্গে। রাজ্যগুলিকে নিরাপত্তা সুনিশ্চিত করতে বলে সীমান্তবর্তী এলাকায় হাইঅ্যালার্ট জারি করতে বলে রেখেছে। কোথাও কোথাও মকড্রিলও হচ্ছে। এমন আবহে বিকাশ ভবনের সামনে বসে থাকা 'যোগ্য' শিক্ষকদের উঠে যেতে বলে বিজ্ঞপ্তি জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police)। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্য সরকার সমস্ত সরকারি দফতর, বিশেষ করে জরুরি পরিষেবা সংক্রান্ত বিভাগকে সতর্ক থাকতে বলেছে। তাই বিকাশ ভবনের সামনের ওই রাস্তা যেন খালি করে দেওয়া হয়। 

ঘটনা হল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়ে 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের তিন সংগঠন অবস্থান-বিক্ষোভে বসে। যদিও চাকরি ফিরে পাওয়ার সাময়িক আশ্বাস পেয়ে সেখান থেকে উঠে যায় একাংশ। কিন্তু পরে ফের তাঁরা অবস্থানে বসেন। এবার তাঁদেরই উঠে যেতে নির্দেশ দিল পুলিশ।

অন্যদিকে, এসএসসি ভবনের সামনে থেকেও আপাতত অবস্থান তুলে নিয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। আংশিক ভাবে দাবি-দাওয়া পূরণ হওয়ায় গরমের ছুটির আগে পর্যন্ত স্কুলে যাবেন 'যোগ্য' শিক্ষকেরা। তবে শহিদ তাঁদের মিনারে অবস্থান চলছে।


```