Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বেহালার স্কুলে তালা ভেঙে চুরির অভিযোগ, লন্ডভন্ড ফাইল ও কাগজপত্তর

স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী জানিয়েছেন, এখনও পর্যন্ত যা দেখা গিয়েছে, ১০ হাজার টাকার মতো চুরি হয়েছে। কাগজপত্তর ঠিকঠাক আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বেহালার স্কুলে তালা ভেঙে চুরির অভিযোগ, লন্ডভন্ড ফাইল ও কাগজপত্তর

বাণীতীর্থ গার্লস হাই স্কুল

শেষ আপডেট: 16 March 2025 13:57

দ্য ওয়াল ব্যুরো: বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুলে (Behala Banitirtha Girls High School) তালা ভেঙে চুরির অভিযোগ উঠল। স্কুলের কেয়ারটেকার রোববার স্কুলে ঢুকে দেখেন লন্ডভন্ড হয়ে আছে প্রধান শিক্ষিকা ও অ্যাকাউন্টসের ঘর। স্কুল (School) কর্তৃপক্ষ জানাচ্ছে লোহার গেট কেটে চুরি (Robbery) করা হয়ে থাকতে পারে।

জানা গিয়েছে, শুক্র ও শনিবার স্কুল বন্ধ ছিল। আজ সকালে কেয়ারটেকার এসে দেখেন কোল্যাপসেবল গেট কাটা হয়েছে। ভাঙা হয়েছে ৫টা তালা। সবই মেঝেতে পড়ে আছে। প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টসের ঘর লন্ডভন্ড।

স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী জানিয়েছেন, এখনও পর্যন্ত যা দেখা গিয়েছে, ১০ হাজার টাকার মতো চুরি হয়েছে। কাগজপত্তর ঠিকঠাক আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

মনে করা হচ্ছে কেবল টাকা পয়সা হাতানোই মুখ্য উদ্দেশ্য ছিল না। চোর অন্য কোনও ফন্দি এঁটে থাকতে পারেন বলেই মনে করছেন প্রধান শিক্ষিকা। 

পুলিশ জানিয়েছে, প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টসের ঘর মোট সাতটি আলমারি ছিল। প্রতিটিরই লকার খোলা। প্রধান শিক্ষিকা জানিয়েছেন, ব্যাঙ্ক থেকে তোলা ১০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ।


```