Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সাধারণতন্ত্র দিবসের আগে ফরাক্কায় উদ্ধার ব্যাগ ভর্তি আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা বাস স্ট্যান্ডের কাছে অভিযান চালায় এসটিএফের আধিকারিকরা। তল্লাশি চালিয়ে ওই অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়।

সাধারণতন্ত্র দিবসের আগে ফরাক্কায় উদ্ধার ব্যাগ ভর্তি আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

নিজস্ব ছবি

শেষ আপডেট: 26 January 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: সাধারণতন্ত্র দিবসের আগে ফরাক্কায় অভিযান চালিয়ে দুই আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। বাজেয়াপ্ত বিহার থেকে আনা চারটি সেমি অটোমেটিক পিস্তল ও আটটি পিস্তল ম্যাগাজিন। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানায়। 

গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা বাস স্ট্যান্ডের কাছে অভিযান চালায় এসটিএফের আধিকারিকরা। তল্লাশি চালিয়ে ওই অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয় ধৃতদের নাম ইজাউর হক (৩২) মোস্তফা শেখ (৪৬)। উভয়েরই বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে। তারা বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্র মুর্শিদাবাদে নিয়ে এসেছিল। কাকে দেওয়ার উদ্দেশে অস্ত্র আনা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এসটিফের সঙ্গে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানাও। 

পুলিশ আরও জানিয়েছে, ধৃতরা আন্তঃরাজ্য মাদক পাচারের সঙ্গেও যুক্ত। সেই সূত্রেই এই আগ্নেয়াস্ত্র আনা হচ্ছিল কি না তা জিজ্ঞাসাবাদ করে দেখা হবে। 


```