Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

চোখের সামনে ট্রেনের মাথায় জ্বলছে শরীর, বালিগঞ্জ স্টেশনে আতঙ্ক, শিয়ালদহ দক্ষিণে থমকে পরিষেবা

রেল সূত্রে খবর, সন্ধে সাড়ে ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

চোখের সামনে ট্রেনের মাথায় জ্বলছে শরীর, বালিগঞ্জ স্টেশনে আতঙ্ক, শিয়ালদহ দক্ষিণে থমকে পরিষেবা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 4 February 2026 00:04

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরুতেই ব্যস্ত মঙ্গলবারের সন্ধেবেলায় শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা (ballygunge station incident)।  ট্রেনের মাথায় পড়ে এক ব্যক্তির দেহ ঝলসে যায়। মুহূর্তের মধ্যে থমকে যায় রেল চলাচল। ঘটে গেল আতঙ্ক গ্রাস করে যাত্রীদের।

ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়েন। স্টেশন চত্বরে ছড়ায় চাঞ্চল্য। রেল সূত্রে খবর, সন্ধে সাড়ে ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

জানা গিয়েছে, ওভারব্রিজ থেকে ঝাঁপ দিয়ে ট্রেনের মাথায় পড়েন এক যুবক। ওভারহেড তারের সংস্পর্শে আসতেই তাঁর শরীরে আগুন ধরে যায়। কিছুক্ষণের জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে রেল সূত্রে জানা যায়।

স্থানীয়দের দাবি, সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে ঘটনাটি ঘটে। সেই সময় একটি লোকাল স্টেশনে ঢুকছিল। ট্রেনের ইঞ্জিনের উপর পড়ার পরই ওভারহেড লাইনে স্পর্শ লাগে এবং দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আরপিএফ ও জিআরপি কর্তারা। গুরুতর দগ্ধ অবস্থায় যুবককে উদ্ধার করা হয়। তাঁর পরিচয় এখনও জানা যায়নি; শনাক্তকরণের চেষ্টা চলছে।


```