Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টাকা না পেয়ে বাবাকে বালিশ চাপা দিয়ে মারলেন অটো চালক, সকাল হতে নিজেই পৌঁছলেন থানায়

পরিবার জানাচ্ছে, ওই ব্যক্তি বাবার কাছে থাকতেন না। নিজের শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন। কিন্তু বৃদ্ধ বাবাকে দেখতে আসতেন মাঝেমধ্যে।

টাকা না পেয়ে বাবাকে বালিশ চাপা দিয়ে মারলেন অটো চালক, সকাল হতে নিজেই পৌঁছলেন থানায়

প্রতীকী ছবি (এআই দিয়ে তৈরি)

শেষ আপডেট: 25 June 2025 17:29

দ্য ওয়াল ব্যুরো: টাকার লোভে বাবাকে বালিশ চাপা দিয়ে খুন করলেন ব্যক্তি। মৃতের নাম ললিত অধিকারী (৭৪)। বাড়ি কলকাতার শিশির কুমার দা রোডে। খুনের কথা জানিয়ে নিজেই বরানগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত গৌতম অধিকারী। ঘটনার তদন্তে পুলিশ।

গৌতম অধিকারী পেশায় অটো চালক। সোদপুর মোড়ে অটো চালান। তাঁর দিদি (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, ভাই সারাদিন বিভিন্নরকমের নেশা করত। মাঝেমধ্যেই টাকা চাইত বাবার থেকে। টাকা না পেয়ে হঠাৎ মধ্যরাতে খুন করে। সকালে নিজেই পুলিশের কাছে যায়।

পরিবার জানাচ্ছে, ওই ব্যক্তি বাবার কাছে থাকতেন না। নিজের শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন। কিন্তু বৃদ্ধ বাবাকে দেখতে আসতেন মাঝেমধ্যে। হঠাৎ এমন ঘটনা হতে পারে, তা কল্পনা করতে পারেননি কেউই।

মৃতার মেয়ে অর্থাৎ অভিযুক্তর দিদি জানান, পারিবারিক বিষয়। তেমন কোনও কিছুই কখনও লক্ষ্য করিনি। সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে বলেন, 'মানসিকভাবে ঠিক থাকলে কেউ খুন করে? ছিল না মানসিকভাবে ঠিক। সেটা বুঝতে পারিনি আমরা।'

এলাকায় এমন ঘটনার কথা শুনে আতঙ্কে প্রতিবেশীরা। সকলেই শাস্তির দাবি জানাচ্ছেন। মানসিক স্বাস্থ্য খতিয়ে দেখার প্রসঙ্গও উঠছে। আপাতত ঘটনাস্থল সিল করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকেও জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে, ঠিক কী কারণে তিনি বাবাকে খুন করেছেন।


```