Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ওড়িশা থেকে উদ্ধার আশুতোষ কলেজের পড়ুয়ার দেহ, আরামবাগে সন্তানহারা পরিবারে হাহাকার

শনিবার সকালে ওড়িশার কেওনঝড় থেকে উদ্ধার হল বাংলার কলেজ ছাত্রের দেহ। দুঃসংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি পাড়ার বাড়িতে।

ওড়িশা থেকে উদ্ধার আশুতোষ কলেজের পড়ুয়ার দেহ, আরামবাগে সন্তানহারা পরিবারে হাহাকার

শেষ আপডেট: 25 November 2023 15:15

দ্য ওয়াল ব্যুরো: নিখোঁজ হওয়ার দিনদুয়েক পর উদ্ধার হল বাংলার কলেজ ছাত্রের দেহ। শনিবার সকালে ওড়িশার কেওনঝড় থেকে তারাশংকর সরকারের দেহ উদ্ধার হয়েছে। দুঃসংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি পাড়ার বাড়িতে। সন্তানকে হারিয়ে হাহাকার পরিবারে। 

গত মঙ্গলবার আশুতোষ কলেজের পরিবেশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ৩৮ জন ছাত্রছাত্রীকে নিয়ে ওড়িশার কেওনঝড় ও বারবিলে শিক্ষামূলক ভ্রমণে রওনা হন অধ‌্যাপকরা। বৃহস্পতিবার তাঁদের কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু, বারবিল থেকে কিছুটা দূরে একটি নদী এবং জলপ্রপাত দেখার জন্য নামেন পড়ুয়ারা। সেই জলপ্রপাত দেখার সময় দুপুর ১২টা নাগাদ ঘটে দুর্ঘটনাটি। ঝরনাকে ব‌্যাকগ্রাউন্ডে রেখে সেলফি তোলার চেষ্টা করছিলেন দুই ছাত্র। তখনই ঝরনার জলে পা পিছলে পড়ে যান ওই দুই পড়ুয়া। ওড়িশার কেওনঝড়ের ঝরনায় পড়ে গিয়ে নিখোঁজ হন তারাশংকর সরকার। তাঁর সঙ্গে পড়ে গিয়ে মাথায় আঘাত পান নীলাব্জ নামে আরও এক ছাত্র। একটি পাথরে আটকে কোনওমতে বেঁচে যান তিনি।

এরপরেই পুলিশ, দমকল এবং বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। শুরু হয় সার্চ অপারেশনও। হুগলির আরামবাগের বাসিন্দা তারাশঙ্কর পড়াশোনার জন্য সল্টলেকে থাকতেন। মৃত ছাত্র একজন ইউটিউবারও ছিলেন। আর সেই জন্য ছবি ভিডিয়ো সংগ্রহ করতে গিয়েই কি বিপত্তি আরও বাড়ল? উঠেছে সেই প্রশ্নও। 

দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকাজ চলছিল। শেষমেশ প্রাক্তন পুলিশ আধিকারিকের ছেলের দেহ উদ্ধার করা গিয়েছে। এই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ এবং অধ্যাপকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। শিক্ষামূলক ভ্রমণে কীভাবে এই দুর্ঘটনা ঘটল? কেন ওই পড়ুয়াদের আগাম সতর্ক করা বা কড়া কোনও পদক্ষেপ করা হল না! তা নিয়ে উঠছে প্রশ্ন।


আগামীদিনে শিক্ষামূলক ভ্রমণে মোবাইল ব্যবহার করতে দেওয়া হবে কিনা তা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আশুতোষ কলেজ কর্তৃপক্ষ এই নিয়ে একটি গাইডলাইন তৈরি করার কথা ভাবছে। এক্সকারশনে মোবাইল ক্যামেরা বা ক্যামেরা ব্যবহার সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া থাকবে এই গাইডলাইনে।


```