Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অর্পিতা ছিল, আছে, থাকবে... আমার স্ত্রী নেই, ও সব ছেড়ে এসেছিল আমার কাছে : পার্থ

পার্থ যেন হাসপাতালের বিছানায় শুয়ে জবাব ভেবে রেখেছিলেন। বললেন, “মহিলা জড়িয়ে গেছে কেন বলছেন? মহিলা তো আছেই। মহিলাদের অপমান করা খুব সহজ। আমার স্ত্রী নেই, আমার যদি কোন বন্ধু থাকে, তাঁকে অপমান করা খুব সহজ”। মহিলা মানে অর্পিতার কথাই বলছেন তো? পার্থর জবাব, “নিশ্চয়ই তাঁর কথা বলছি, তাতে কী হয়েছে? অর্পিতা শুধু ছিল না, অর্পিতা আছে, অর্পিতা থাকবে”।

অর্পিতা ছিল, আছে, থাকবে... আমার স্ত্রী নেই, ও সব ছেড়ে এসেছিল আমার কাছে : পার্থ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 12 November 2025 22:43

রফিকুল জামাদার  
শুভম সেনগুপ্ত


সেই ১৯৫৭ সালের ঘটনা। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকারের পুজো রিলিজ ছিল একটি ভালবাসার গান— ‘প্রেম একবারই এসেছিল নীরবে...’। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বুধবার আরও স্পষ্ট করে জানালেন তাঁর জীবনে প্রেম এসেছিল দু’বার। প্রেম সম্পর্কে বাঁধা পড়ে প্রথম বিয়ে করেছিলেন। স্ত্রীর বিয়োগের পর সেই শূণ্যস্থান ভরাট করে দিয়েছেন বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। 

মঙ্গলবার দুপুরে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন প্রাক্তন শিল্প ও শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তারপর থেকে তাঁর নাকতলার বাড়িতে হামলে পড়েছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। কারণ পার্থ চট্টোপাধ্যায় মানেই টিআরপি, নাকতলার ‘কাতু’-দা মানেই ট্রেন্ডিং। নিয়োগ দুর্নীতির (SSC Recruitment scam) অভিযোগ, বুড়ো বয়সে প্রেম, ‘হাঁটুর বয়সী’ বান্ধবী অর্পিতা, টাকার পাহাড়— এমন জমজমাট মহাকাব্যিক প্লট নট্ট কোম্পানিও কপাল গুণে পায়নি। এ হেন পার্থবাবু বুধবার দুপুরে খাওয়াদাওয়া সেরে দ্য ওয়ালকে সাক্ষাৎকার দিতে রাজি হন। মঙ্গলবার থেকে সেই এক প্রিন্টেড নীল রঙের ফতুয়া পরা। নীচে লুঙ্গি। পা দুটো ফুলে ঢোল হয়ে রয়েছে। হাতে চ্যানেল ছিল বলে এখনও বেশ ফোলা।  

এ হেন পার্থবাবুর কাছে সোজাসাপ্টা মূল প্রশ্ন ছিল, এই যে টাকা, মহিলা, দুর্নীতির অভিযোগ, জেল যাত্রা মায় তাঁর জীবন—রাজনীতিতে আর ফিরে আসতে পারবেন? কে জায়গা দেবে তাঁকে? 
পার্থ যেন হাসপাতালের বিছানায় শুয়ে জবাব ভেবে রেখেছিলেন। বললেন, “মহিলা জড়িয়ে গেছে কেন বলছেন? মহিলা তো আছেই। মহিলাদের অপমান করা খুব সহজ। আমার স্ত্রী নেই, আমার যদি কোন বন্ধু থাকে, তাঁকে অপমান করা খুব সহজ”। মহিলা মানে অর্পিতার কথাই বলছেন তো? পার্থর জবাব, “নিশ্চয়ই তাঁর কথা বলছি, তাতে কী হয়েছে? অর্পিতা শুধু ছিল না, অর্পিতা আছে, অর্পিতা থাকবে”।

নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা আগে জামিন পেয়েছেন, পার্থ তার অনেক পরে পেলেন। জামিন পাওয়ার পর এহেন অর্পিতার সঙ্গে পার্থ কথা বলার চেষ্টা করবেন, এমনটা ধরে নেওয়াই অনিবার্য। পার্থকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলবেন, “কথা হয়েছে কি হয়নি সেটা বলব না। সেটা ব্যক্তিগত”। তবে হ্যাঁ এদিনও অর্পিতাকে নিয়ে বেশ গর্ব করেন পার্থ। অনেকের মতে, বৃদ্ধ বয়সে তরুণী বান্ধবী হলে এমন গর্ব গর্ব ভাব হয়। পার্থরও হয়তো তাই হয়েছে। তিনি বলেন, “ও তো অভিনেত্রী ছিল। এটা তো কেউ বলে না। ৩৪-৩৫ টা ওড়িয়া সিনেমা করেছে। এক নম্বর নায়িকা ছিল...যদি সে সব ছেড়ে দিয়ে সে আমার বাড়িতে আসে। সে যদি আমার পারিবারিক বন্ধু হয়। তাতে ক্ষতিটা কী হল। আমারও বন্ধুকে আমি তো অস্বীকার করতে পারব না”।


 

শুধু তা নয় হাঁটুর বয়সি শব্দটা নিয়ে আপত্তি করেন পার্থ। বলেন, বললেন, “যাঁরা বলছেন, হাঁটুর নিচে তাঁরা উল্লাসকর দত্তর বইটা একবার পড়ে দেখুন। তা হলেই বুঝতে পারবেন হাঁটুর বয়সী মানে কী?” পর্যবেক্ষকদের অনেকের মতে অবশ্য পার্থ এমনি অর্পিতাকে আঁকড়ে ধরছেন না। বরং বলা যেতে পারে চাইলেও এখন অর্পিতাকে অস্বীকার করার উপায় নেই। সে রকম করলে অর্পিতাই হয়তো পার্থর বিরুদ্ধে গড় গড় করে অনেক কিছু বলে দিতে পারেন বা রাজসাক্ষী হয়ে যেতে পারেন। তাই পার্থর এই প্রেম বা আবেগের নেপথ্যে কৌশলগত কারণও থাকতে পারে।

এদিন সাক্ষাৎকারে পার্থবাবু আরও অনেক কিছু বলেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে জবাব দিতে চেয়েছেন। পুরো সাক্ষাৎকারটি দেখুন।


```