Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আনন্দপুর খালে উদ্ধার তরুণীর দেহ, যুগলের রহস্যমৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন

সোমবার রাতে স্কুটার চালানো শিখতে গিয়ে  রহস্যজনকভাবে নিখোঁজ হন রনিতা বৈদ্য এবং রোহিত আগরওয়াল। তরুণীর পরিবারের অভিযোগ ছিল, তাঁদের মেয়েকে মারধর করে খালে ফেলে দিয়েছে। কিন্তু খালে তল্লাশি চালালে উদ্ধার হয় নিখোঁজ যুবকের দেহ।

আনন্দপুর খালে উদ্ধার তরুণীর দেহ, যুগলের রহস্যমৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন

আনন্দপুর খালে উদ্ধার তরুণীর দেহ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 August 2025 16:27

দ্য ওয়াল ব্যুরো: আনন্দপুরে যুগলের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়েছিল। তরুণীর পরিবার যাঁকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল, মঙ্গলবার সকালেই সেই যুবকের দেহ উদ্ধার হয় খাল থেকে। তার কয়েক ঘণ্টা পরই এদিন দুপুরে খাল থেকেই তরুণীর দেহও উদ্ধার হয়। জোড়া দেহ উদ্ধারের পর রহস্য যেন আরও বাড়ল। দুর্ঘটনা? আত্মহত্যা নাকি খুন করে আত্মহত্যা? এমন একাধিক প্রশ্ন উঠছে।

সোমবার রাতে স্কুটার চালানো শিখতে গিয়ে  রহস্যজনকভাবে নিখোঁজ হন রনিতা বৈদ্য এবং রোহিত আগরওয়াল। তরুণীর পরিবারের অভিযোগ ছিল, তাঁদের মেয়েকে মারধর করে খালে ফেলে দিয়েছে। কিন্তু খালে তল্লাশি চালালে উদ্ধার হয় নিখোঁজ যুবকের দেহ।

এরপর তরুণীর খোঁজে তল্লাশি চলতে থাকে। অবশেষে দুপুরে খাল থেকে তরুণীর দেহ উদ্ধার হয়। জোড়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

খুন, আত্মহত্যা, নাকি খুন করে আত্মহত্যা, এনিয়ে সংশয় তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, যুবকের হাতে স্কুটারের ছিল। এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, গতকাল রাতে যুগলের চিৎকারের আওয়াজ শোনা যায়। কিন্তু সেখানে গেলে তাঁদের কাউকেই দেখা যায়নি। খালের ধার থেকে স্কুটার ও মোবাইল ফোন উদ্ধার হয়। 

স্থানীয়দের দাবি, বচসার মধ্যেই আচমকা খালে পড়ে যান রনিতা। তাঁকে বাঁচাতে ঝাঁপ দেন রোহিতও। এরপর তাঁদের দেখা যায়নি। মনে করা হয়েছিল, খালের জলে পড়ে স্রোতে ভেসে যান। তবে সামান্য কথা কাটাকাটি থেকে খালে পড়ে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা! মানতে পারছে দু'জনেরই পরিবার। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।


```