Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কলকাতায় অমিত শাহ, রবিবার দেখা করার কথা আরজি করের নির্যাতিতার বাবা-মার সঙ্গে

রবিবার কল্যাণীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। তারপর সল্টলেকে একটি দলীয় কর্মসূচিও রয়েছে।

কলকাতায় অমিত শাহ, রবিবার দেখা করার কথা আরজি করের নির্যাতিতার বাবা-মার সঙ্গে

অমিত শাহ

শেষ আপডেট: 26 October 2024 23:48

দ্য ওয়াল ব্যুরো: রবিবার কলকাতায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তবে তিনি শনিবার রাতেই শহর পা রাখলেন। রাজারহাটের এক হোটেলে রাত্রীবাস করে রবিবার নির্দিষ্ট কর্মসূচি সারবেন তিনি। এই সফরে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গেও। 

রবিবার কল্যাণীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। তারপর সল্টলেকে একটি দলীয় কর্মসূচিও রয়েছে। তাই আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি ঠিক কখন দেখা করতে পারেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এখনও। আদৌ তাঁদের দেখা হবে কিনা, সেটাও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, নির্যাতিতার বাবা-মার সঙ্গে সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোদপুর পানিহাটির বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন তিনি।

সম্প্রতি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে ইমেল পাঠিয়েছিলেন আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসকের মা-বাবা। তাতে উল্লেখ করেছিলেন, অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগছেন তাঁরা। সে কারণেই তাঁর সঙ্গে বৈঠকে বসতে চান। প্রয়োজনে যে কোনও জায়গায় যেতে প্রস্তুত তাঁরা। তিনি এও বলেছিলেন, 'মেয়ের উপর নারকীয় অত্যাচার ও মর্মান্তিক পরিণতির কারণে অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছি। আমাদের অসহায় লাগছে।'

আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-হত্যার পরে আড়াই মাস কেটে গেলেও বিক্ষোভের রেশ এখনও টাটকা। মর্মান্তিক এই ঘটনার বিচারপ্রক্রিয়া চলছে সিবিআইয়ের অন্দরে। একের পর এক শুনানি চলছে শিয়ালদহ আদালত ও সুপ্রিম কোর্টেও। প্রতিবাদের চরম পদক্ষেপ হিসেবে জুনিয়র ডাক্তাররা অনশনও করেছেন। কিন্তু ঘটনার বিচার এখনও পাওয়া যায়নি। এই অবস্থায় দুই পক্ষের সাক্ষাৎ হলে তা ভীষণ তাৎপর্যপূর্ণ হবে। নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য অমিত শাহকে চিঠি পাঠানো হয়েছিল রাজ্য বিজেপির তরফেও। 


```