Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

মেট্রোয় শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তকে জুতোপেটা করল জনতা

ঘটনাকে কেন্দ্র করে এদিন রাতে কুঁদঘাট স্টেশনে তীব্র উত্তেজনা তৈরি হয়। মহিলা যাত্রীদের একাংশের অভিযোগ, মেট্রোর মধ্যে শ্লীলতাহানির ঘটনা নতুন নয়। হামেশায় একাংশ পুরুষ যাত্রীর অভব্য আচরণের মুখোমুখি হতে হয় তাঁদের।

মেট্রোয় শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্তকে জুতোপেটা করল জনতা

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 14 April 2025 22:35

দ্য ওয়াল ব্যুরো: মেট্রোয় এক তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে এক পুরুষ যাত্রীকে স্টেশনে নামিয়ে জুতোপেটা করার অভিযোগ উঠল একাংশ সহযাত্রীর  বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নেতাজি (কুঁদঘাট) স্টেশনে। পরে অভিযুক্তকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাকে কেন্দ্র করে এদিন রাতে কুঁদঘাট স্টেশনে তীব্র উত্তেজনা তৈরি হয়। মহিলা যাত্রীদের একাংশের অভিযোগ, মেট্রোর মধ্যে শ্লীলতাহানির ঘটনা নতুন নয়। হামেশায় একাংশ পুরুষ যাত্রীর অভব্য আচরণের মুখোমুখি হতে হয় তাঁদের।

ঠিক কী ঘটেছে?

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোতে এক ব্যক্তি অনেকক্ষণ ধরেই ভিড়ের মধ্যে থেকে মহিলাদের গায়ে হাত দিচ্ছিলেন। অভিযোগ, রবীন্দ্র সরোবরে এক মহিলা যাত্রী আপত্তি জানান। ফের মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনেও সংশ্লিষ্ট পুরুষ যাত্রীর বিরুদ্ধে অন্য এক মহিলার গায়ে অভব্যভাবে স্পর্শ করার অভিযোগ ওঠে। ফের আরও এক মহিলাকে স্পর্শ করার চেষ্টা করতেই সহযাত্রীরা অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন বলে দাবি।

সহযাত্রীদের অভিযোগ, পরিস্থিতি বেগতিক দেখে কুঁদঘাট স্টেশনে মেট্রো থামতেই অভিযুক্ত দৌড়ে পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে ধরে ফেলেন যাত্রীদের একাংশ। শুরু হয় উত্তমমধ্যম। ক্ষুব্ধ মহিলাযাত্রীদের কয়েকজন অভিযুক্তকে জুতোপেটাও করেন। স্টেশনে থাকা আরপিএফের কর্মীরা দ্রুত  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

সূত্রের খবর, একাংশ মহিলাযাত্রীর তরফে অভিযুক্তর বিরুদ্ধে রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তার ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে আরপিএফ। 

মহিলাযাত্রীদের একাংশের অভিযোগ, সকাল-সন্ধে অফিস টাইমে ভিড়ের সময় প্রায় প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটছে। এ ব্যাপারে রেল পুলিশ কেন সক্রিয় নন, তা নিয়েও প্রশ্ন রয়েছে তাঁদের একাংশের। রেল পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, নিয়মিত নজরদারি চালানো হয়। অভিযোগ এলে সঙ্গে সঙ্গে যথাযথ পদক্ষেপও করা হয়।


```