Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কসবায় গাড়িতে তুলে রাত বিরেতে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের

শুক্রবার রাতের ওই ঘটনার পর শনিবার কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর (FIR) নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ (Kolkata News)।

কসবায় গাড়িতে তুলে রাত বিরেতে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের

ছবি: এআই

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 16 February 2026 18:11

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতার কসবা (Kasba News) এলাকায় এক যুবতীকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতের ওই ঘটনার পর শনিবার কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর (FIR News) নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ (Kolkata News)।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ নিউ বালিগঞ্জ রোডে (New Ballygunge Road) দাঁড়িয়ে ছিলেন ওই যুবতী। সে সময় একটি কালো রঙের চারচাকা গাড়ি এসে তাঁর সামনে থামে। গাড়িতে থাকা কয়েক জন যুবক তাঁকে জোর করে তুলে নেয় বলে অভিযোগ। যুবতীর দাবি, চলন্ত গাড়ির ভিতরেই তাঁর শ্লীলতাহানি করা হয়।

মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের নাম উল্লেখ করেছেন নির্যাতিতা। বাকি তিন জনের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাঁচ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন ওই যুবতী। একটি ক্যাব ভাড়া করে কসবার জাহাজ বাড়ি এলাকায় নামেন তিনি। অভিযোগ, সেই সময় স্থানীয় দুই যুবক, আকাশ সিং ও আরিয়ান সিং তাঁকে ডাকে। কথাবার্তার মাঝেই তাঁকে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয় বলে অভিযোগ। তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও জানিয়েছেন নির্যাতিতা।

যুবতীর অভিযোগ, গাড়ির ভিতরেই তাঁকে যৌন নিগ্রহ করা হয়। পরে আনন্দপুর এলাকায় তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। তখন তাঁর মোবাইল ফোন ফেরত দেওয়া হয় বলে দাবি। সেখান থেকে তিনি এক বন্ধুকে ফোন করে গোটা ঘটনা জানান। শারীরিকভাবে অসুস্থ বোধ করায় প্রথমে বন্ধুর বাড়িতে যান। পরে কসবা থানায় গিয়ে আকাশ ও আরিয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও সূত্রের খবর।

এদিকে যৌন নিগ্রহের অভিযোগ সামনে আসতেই অভিযুক্তদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু বাসিন্দা এবং নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে এই ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।


```