Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ফের তৃণমূল বনাম তৃণমূল! বেলেঘাটায় দলীয় কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা, গ্রেফতার ১

বেলেঘাটার উড়িয়াবাগানে এই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপরে চড়াও হয় বেশ কয়েকজন। 

ফের তৃণমূল বনাম তৃণমূল! বেলেঘাটায় দলীয় কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা, গ্রেফতার ১

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 August 2025 17:10

দ্য ওয়াল ব্যুরো: ফের তৃণমূল বনাম তৃণমূল (TMC vs TMC)!

কলকাতায় (Kolkata) ধরা পড়ল শাসক দলের গোষ্ঠীকোন্দলের ছবি। তৃণমূল কর্মীর (TMC Worker) ওপর হামলার অভিযোগে গ্রেফতার (Arrest) করা হয়েছে দলেরই এক কর্মীকে। আহত তৃণমূল কর্মী এনআরএস হাসপাতালে ভর্তি। পরিবারের দাবি, কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল নয়।

বেলেঘাটার (Beleghata) উড়িয়াবাগানে এই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপরে চড়াও হয় বেশ কয়েকজন। এই ঘটনাতেই তিনি মারাত্মক জখম হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, তাপস বন্দ্যোপাধ্যায় নামের ওই তৃণমূল কর্মীর ওপর হামলা চালিয়েছে তৃণমূলেরই লোক।

তাপসের পরিবারও একই অভিযোগ করেছে। ইতিমধ্যে সৌরভ দাস এবং গুড্ডু নামের যে দুজন অভিযুক্ত তাদের মধ্যে সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ, অন্যজন পলাতক। এরা শাসক দলেরই কর্মী বলে জানা গেছে।

আহত তৃণমূল কর্মীর পরিবারের দাবি, শুক্রবার রাতে উড়িয়াবাগান বাসস্ট্যান্ডের কাছে আড্ডা মারার সময় তাপসের ওপর হামলা হয়। আহতর ভাই জানিয়েছেন, আচমকা সেখানে এসে গালিগালাজ করতে থাকে সৌরভ। কিছুক্ষণ পর গুড্ডুকে নিয়ে এসে তাঁর দাদার ওপর হামলা চালান। একের পর এক কোপ মারা হয়।

ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতার জেরে হামলা নাকি, রাজনৈতিক ইস্যু, সেটাই মূল প্রশ্ন। যদিও তাপসের পরিবারের অভিযোগ, রাজনীতির কারণেই তাঁকে খুন করার চেষ্টা করা হয়েছে। 


```