Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, বাইপাসের ধারে প্লাস্টিকের গোডাউনে আগুন, ভস্মীভূত একাধিক ঝুপড়ি

দমকল এখনও পর্যন্ত ঘটনাস্থলে না আসায় স্থানীয়রাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, বাইপাসের ধারে প্লাস্টিকের গোডাউনে আগুন, ভস্মীভূত একাধিক ঝুপড়ি

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 July 2025 15:44

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) ফের আগুন (Fire)। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের (EM Bypass) ধারে প্লাস্টিকের গোডাউনে (Plastic Godown) বুধবার দুপুরে আগুন লাগে।

প্রায় ২ হাজার স্কোয়ার ফুট জায়গা দাউদাউ করে জ্বলছে। দমকল (Fire Brigade) ঘটনাস্থলে আসার আগে পর্যন্ত স্থানীয়রাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে খবর, প্লাস্টিকের পরিমাণ বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে, কোনও ভাবে শর্ট সার্কিট থেকে হয়েছে এই অগ্নিকাণ্ড।

আগুন লাগার মিনিট ২০-২৫-এর মধ্যেই ঘটনাস্থলে চলে আসে দমকলবাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় তারা আগুন নেভানোর কাজ শুরু করে। 

এলাকাবাসীদের একাংশের দাবি, একটি মিটার ঘর থেকে আগুনের সূত্রপাত। সেই পরিপ্রেক্ষিতেই শর্ট সার্কিটের বিষয়টি অনুমান করা হচ্ছে। প্লাস্টিকের গোডাউনে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন আরও দ্রুত বেগে ছড়িয়ে পড়ে। ফলত, আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঠিক কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও স্পষ্ট নয়। 

ঘটনাস্থল শহরের অভিজাত হোটেল জেডব্লিইউ ম্যারিয়টের পিছন দিক। বাইপাস থেকেই দেখা যাচ্ছিল আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া। অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে এলাকার অধিকাংশে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।  


```