Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Kolkata Fire: তপসিয়া, নিউ আলিপুরের পর এবার জোকা! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি

গত বছর ডিসেম্বরে তপসিয়ার ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার পরপরই নিউ আলিপুরের ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে।

Kolkata Fire: তপসিয়া, নিউ আলিপুরের পর এবার জোকা! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 January 2025 19:54

দ্য ওয়াল ব্যুরো: গত বছর ডিসেম্বরে তপসিয়ার ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার পরপরই নিউ আলিপুরের ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। সেই একই ছবি আবার দেখল কলকাতা। এবার জোকায় আগুনে ভস্মীভূত একের পর এক ঝুপড়ি। শীতের রাতে ফের আশ্রয়হীন বাসিন্দারা। 

বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ডায়মন্ড হারবার রোডের পাশের ঝুপড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। যেখানে আগুন লেগেছে তার ওপর দিয়েই মেট্রোর ব্রিজ রয়েছে। সেখানেই এই ঝুপড়িগুলো ছিল। 

স্থানীয়দের কথায়, একটি ঝুপড়ি থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। যারা সেখানে থাকেন, তাঁরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু, তা বিফলে যায়। নিমেষের মধ্যে আগুন বিধ্বংসী আঁকার ধারণ করে। কিছুক্ষণের মধ্যেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। ফলে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। 

পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে দমকলে খবর দেওয়া হয়। এখনও পর্যন্ত যা খবর, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন এসে পৌঁছলেও আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রায় এক ঘণ্টা পেরিয়ে শেষ পাওয়া খবর এই যে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঠিক কী কারণে আগুন লাগল তা পুরোপুরি পরিস্থিতি আয়ত্তে আসার পর জানা যাবে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। 


```