১৩ বছর পর সেই বিমানটি কলকাতা (Kolkata) ত্যাগ করতে চলেছে। বেঙ্গালুরুর (Bengaluru) একটি বেসরকারি বিমান প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিমানটি কিনেছে। সেটি প্রশিক্ষণের কাজে ব্যবহার করবে তারা।

ফাইল ছবি
শেষ আপডেট: 25 November 2025 10:34
দ্য ওয়াল ব্যুরো: ২০১২ সাল থেকে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে একটি বোয়িং বি৭৩৭ বিমান।
কৌতূহলীরা নানা সময়ে জানার চেষ্টা করেছেন বিমানটি কেন দিনের পর দিন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। জবাব মেলেনি। আসলে বিমানটির মালিক সংস্থা এয়ার ইন্ডিয়ার (Air India) কোনও হেলদোল ছিল না বিমানটি নিয়ে। তারা বস্তুত ভুলেই গিয়েছিল বিমানটির কথা। দীর্ঘ যাত্রায় অচল বিমান স্বল্প দূরত্বের মধ্যে চলাচল করতে পারে। ফলে সময় মতো বিক্রি করে দিলে ভাল পরিমান অর্থ কোম্পানির ঘরে জমা পড়ত।
১৩ বছর পর সেই বিমানটি কলকাতা (Kolkata) ত্যাগ করতে চলেছে। বেঙ্গালুরুর (Bengaluru) একটি বেসরকারি বিমান প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিমানটি কিনেছে। সেটি প্রশিক্ষণের কাজে ব্যবহার করবে তারা। সূত্রের খবর জলের দরে সেটি বিক্রি করা হয়েছে। সেই সঙ্গে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে ভাড়া বাবদ প্রায় এক কোটি টাকা দিতে হয়েছে এয়ার ইন্ডিয়াকে (Air India)। দিন কয়েকের মধ্যে সড়ক পথে বিমানটি বেঙ্গালুরু নিয়ে যাওয়া হবে।
অ্যালায়েন্স এয়ারের দুটি ছোট বিমান এটিআর-৭২-ও বছর পাঁচেক হল কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে আছে। সেই বিমান দুটির বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও সাড়া শব্দ করেনি।
৪৩ বছর বয়সি বোয়িং বিমানটিকে ২০০৭ সাল থেকে মালবাহী বিমান হিসাবে ব্যবহার করা হচ্ছিল। ২০১২ সালে সেই অনুমতিও বাতিল হয়ে যায়।সেই থেকে বিমানটি কলকাতা বিমানবন্দরে পড়ে ছিল। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন কর্মীদের এক মেল পাঠিয়ে বলেছেন, প্রিয় সহকর্মীবৃন্দ,গত সপ্তাহে আমরা একটি বি-৭৩৭-২০০ বিমানটি বিক্রি ও হস্তান্তর সম্পন্ন করেছি, যা ২০১২ সাল থেকে অচল অবস্থায় পড়ে ছিল। পুরোনো একটি বিমান নিষ্পত্তি করা যদিও অস্বাভাবিক নয়, কিন্তু এটি আলাদা — কারণ এই বিমানটির মালিক আমরা যে নিজেই, সেটাই আমরা কিছু দিন পর্যন্ত জানতাম না।
খুঁজে দেখা গেল যে, বহু বছর আগে বেসরকারিকরণের আগেই এই বিমানটি ভারতীয় ডাক বিভাগের কাজে ব্যবহারের জন্য পরিষেবা থেকে সরিয়ে রাখা হয়েছিল এবং অনেক নথিতে সেটির উল্লেখ পর্যন্ত ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে এটি সবার স্মৃতি থেকে হারিয়ে যায় এবং সম্প্রতি কলকাতা বিমানবন্দরের আমাদের বন্ধুদের কাছ থেকে আমরা জানতে পারি যে বিমানটি খুবই দূরবর্তী পার্কিং বে-তে পড়ে আছে এবং তারা আমাদের তা সরিয়ে নিতে বলেছে! যাচাই করে দেখা যায় যে বিমানটি সত্যিই আমাদেরই, এবং আমরা এখন তা সরিয়ে নিয়েছি — ফলে আমাদের ‘পুরোনো ঝামেলার আলমারি’ থেকে আরেকটি জঞ্জাল দূর হলো!'
অনেকেই মনে করছেন, এইভাবে কোম্পানির গুরুত্বপূর্ণ সম্পদ নষ্ট হওয়াও এয়ার ইন্ডিয়ার (Air India) বিপুল লোকসানের একটি কারণ। যে কারণে একদা লাভদায়ক এই সংস্থাটিকে বেসরকারি হাতে দিতে হয়েছে। এয়ার ইন্ডিয়া নাম মদন করা না হলেও এই সংস্থার মালিক এখন টাটা এয়ারলাইন্স।