Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুমড়ে গেল বাইক, পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর বদলে হাসপাতালে তরুণী

পুলিশ সূত্রে জানা গেছে, খুবই দ্রুত গতিতে মা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিল বাইকটি। অ্যাপের মাধ্যমে ওই বাইক বুক করেছিলেন তরুণী।

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুমড়ে গেল বাইক, পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর বদলে হাসপাতালে তরুণী

ব়্যাপিডো বাইক

শেষ আপডেট: 24 March 2025 11:46

দ্য ওয়াল ব্যুরো: মা ফ্লাইওভারে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি বাইক। দু'জনেই গুরুতর আহত। ভর্তি হাসপাতালে। 

পুলিশ সূত্রে জানা গেছে, খুবই দ্রুত গতিতে মা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিল বাইকটি। অ্যাপের মাধ্যমে ওই বাইক বুক করেছিলেন তরুণী।  সম্ভবত তিনি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টে যায়। গার্ডওয়ালে ধাক্কা খেয়ে তরুণীর মাথা থেকে হেলমেটটি ফ্লাইওভার থেকে নীচে পড়ে যায়। 

বাইকের সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। আহত দুজনকে উদ্ধার করে পুলিশ এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়।  খবর দেওয়া হয় পরিবারকে। 

জানা গেছে, একজনকে রুবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

সপ্তাহের শুরুতে ব্যস্ততম সময়ে এমন দুর্ঘটনায় যান চলাচল ব্যহত মা ফ্লাইওভারে।  স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।  


```