Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

জোড়া বাঘ ঢুকবে নিউটাউনে, দুই ডোরাকাটা দেখা দেবে ক্রিসমাসে

১৫ মাসের দুটি বাঘকে বাছাই করা হয়েছে।

জোড়া বাঘ ঢুকবে নিউটাউনে, দুই ডোরাকাটা দেখা দেবে ক্রিসমাসে

শিলিগুড়ি থেকে আসতে চলেছে দুটি বেঙ্গল টাইগার।

শেষ আপডেট: 5 December 2024 12:06

দ্য ওয়াল ব্যুরো: জোড়া বাঘ ঢুকবে নিউটাউনে। শীতের আলোয়ান গায়ে চাপিয়ে দু-দুটো ডোরা কাটাকে দেখা যাবে ঘুরঘুর করতে। আসন্ন ক্রিসমাসের আগেই নিউটাউনের হরিণালয় মিনি চিড়িয়াখানার অতিথি হয়ে সুদূর শিলিগুড়ি থেকে আসতে চলেছে দুটি বেঙ্গল টাইগার।

এই চিড়িয়াখানার জমির মালিক হিডকোর এক সরকারি কর্তা জানান, বাঘমামাদের আস্তানা ও স্বাধীনভাবে বিচরণের জন্য এনক্লোজার তৈরির কাজ প্রায় শেষের দিকে। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক থেকে অতিথি হয়ে আসছে বাঘ দুটি। একটি ইংরেজি মাধ্যমের খবর অনুযায়ী, পার্কের অফিসার-ইন-চার্জ ই বিজয় কুমার জানান, ১৫ মাসের দুটি বাঘকে ঠিক করা হয়েছে। যাদের ক্রিসমাসের কলকাতা ঘুরতে পাঠানো হবে।

কুমার বলেন, আমরা ইতিমধ্যেই এক জোড়া বাঘকে বেছে রেখে দিয়েছি কলকাতায় পাঠানোর জন্য। শিলিগুড়ি থেকে কলকাতার দূরত্ব খুব একটা বেশি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ওই গাড়িতে বাঘের আচরণ সামলানোর মতো যাবতীয় ব্যবস্থা থাকবে। পর্যাপ্ত জল, খাবার সহ স্বাভাবিক নিঃশ্বাস-প্রশ্বাসের জন্য বাতাস চলাচলের সুব্যবস্থা থাকবে।

মিনি চিড়িয়াখানায় বাঘ দুটির বাসস্থানটিতেও ৭০ শতাংশ খোলা জায়গা রাখা হচ্ছে। যাতে তারা বিনা বাধায় ঘুরেফিরে বেড়াতে পারে। স্বচ্ছন্দ বোধ করতে পারে। একটি দিকে খাঁচার মতো বেড়া থাকবে। একটি লোহার বেড়ার একদিকে থাকবে বাঘ। অন্যদিকে, দর্শকরা থাকবেন একটি মোটা কাচের এপাশে। যাতে কচিকাঁচারাও সহজে বাঘুমামাদের দেখতে পায়, তারজন্যই এই ব্যবস্থা।

এই দুইয়ের মাঝে দেড় ফুটের মতো একটা ফারাক রাখা থাকবে। যাতে কেউ অত্যুৎসাহী হয়ে খাঁচার কাছাকাছি যেতে না পারেন। খাঁচার উচ্চতাও যথেষ্ট থাকবে যাতে কেউ তাতে চড়ে না বসতে পারেন, জানালেন চিড়িয়াখানার আধিকারিক এক বন দফতরের অফিসার। যে জমিতে বাঘজোড়া ঘোরাফেরা করবে সেই জায়গা পরিষ্কার করে ফেলা হবে। একটি বিশাল ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে ঘাসের জমিতে পড়ে থাকা সমস্ত পেরেক ও লোহার টুকরোটাকরা সাফ করে ফেলা হবে, যাতে বাঘের নরম পায়ে ক্ষতের সৃষ্টি না হয়।

এখনও পর্যন্ত যা ঠিক আছে, এ মাসের মাঝামাঝিই এসে যাবে দুই নতুন অতিথি। প্রথমে তাদের নিভৃতবাসে রাখা হবে, পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে। তারপর তাদের এনক্লোজারে দর্শকদের জন্য ছাড়া হবে। পশ্চিমবঙ্গ চিড়িয়াখানা কর্তৃপক্ষের সদস্য-সচিব সৌরভ চৌধুরী বলেন, ক্রিসমাসের দিন এই এনক্লোজার উদ্বোধন করা হবে বলে ঠিক আছে। উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য এই ছোটখাট চিড়িয়াখানায় এখন রয়েছে একটি জলহস্তি, জেব্রা, জিরাফ, কুমির এবং বিভিন্ন প্রজাতির হরিণ। এছাড়া বেশ কিছু পাখি।


```