Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

৯৩ কোটির প্রতারণা! দিল্লির দম্পতির অভিযোগে সাত সকালে মুকুন্দপুরে হানা ইডির, অধরা অভিযুক্ত

অভিযোগে দম্পতি জানান, সংস্থাটি তাঁদের কাছ থেকে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়। পরে তদন্তে উঠে আসে, শুধু তাঁদেরই নয়, এই একইভাবে বাজার থেকে প্রায় ৯৩ কোটি টাকা তছরুপ করেছে সংস্থা।

৯৩ কোটির প্রতারণা! দিল্লির দম্পতির অভিযোগে সাত সকালে মুকুন্দপুরে হানা ইডির, অধরা অভিযুক্ত

ছবি - দ্য ওয়াল

শেষ আপডেট: 11 July 2025 10:41

দ্য ওয়াল ব্যুরো: শেয়ার বাজারে ৯৩ কোটি টাকার প্রতারণা। ফোনে লোভনীয় মুনাফার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়। কলকাতার এক সংস্থা এবং তার কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ করলেন দিল্লির এক দম্পতি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মুকুন্দপুর এলাকায় শুক্রবার সকাল সকাল হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

দিল্লির এক দম্পতি সেবি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র কাছে লিখিত অভিযোগ জানান। তাঁদের দাবি, কলকাতার সংস্থা বিআরএইচ ওয়েলথ ক্রিয়েটর (BRH Wealth Creator)-র তরফে একাধিক ফোন পান সম্প্রতি। সেখানকার কর্মীরা তাঁদের সঙ্গে যোগাযোগ করে মোটা অঙ্কের লাভের আশ্বাস দিয়ে নির্দিষ্ট কিছু শেয়ার কেনার জন্য প্ররোচনা দেন।

এই সংস্থার মূল কর্ণধার মুরুগেশ দেবসারিয়া। কোম্পানিটি ২০০৪ সালে রেজিস্টার করা হয়, যার অফিস ছিল কলকাতার তপসিয়া এলাকায়। মূলত, ফোন নম্বর জোগাড় করে ব্যক্তিগত বিনিয়োগকারীদের নিশানা করে চলে একটি চক্র। পরে এই দম্পতি বুঝতে পারেন, তাঁরা চক্রটির শিকার।

অভিযোগে দম্পতি জানান, সংস্থাটি তাঁদের কাছ থেকে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়। পরে তদন্তে উঠে আসে, শুধু তাঁদেরই নয়, এই একইভাবে বাজার থেকে প্রায় ৯৩ কোটি টাকা তছরুপ করেছে সংস্থা। এই প্রতারণার পুরো প্রক্রিয়া চলত একটি বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে। সেই ব্যাঙ্কে উচ্চপদে কর্মরত ছিলেন অভিযুক্ত অ্যান্থনি, যিনি মূলত আর্থিক লেনদেন এবং বিনিয়োগের "ফেস" হিসেবে কাজ করতেন।

মূল অভিযুক্ত মুরুগেশ দেবসারিয়াকে গুজরাতের বরোদা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ ও ইডি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই গা-ঢাকা দিয়েছিলেন তিনি। আরেক অভিযুক্ত অ্যান্থনির খোঁজে কলকাতার মুকুন্দপুরের একটি ফ্ল্যাটে এদিন অভিযান চালায় ইডি। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্য সংগ্রহ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। তবে অ্যান্থনিকে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি।

ঘটনায় সেবি এবং ইডি যৌথভাবে তদন্ত চালাচ্ছে। অ্যান্থনিকে দ্রুত গ্রেফতার করা হবে বলে আশাবাদী আধিকারিকরা। 


```