বৃহস্পতিবার মধ্যরাত থেকে এসএসসি ভবনের অদূরে সেন্ট্রাল পার্ক লাগোয়া অবস্থানমঞ্চে ‘আমরণ অনশন’ শুরু করেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। অনশনে বসেন ১০ জন শিক্ষক।
.jpeg.webp)
অনশনে যোগ এক দৃষ্টিহীন শিক্ষক-সহ আরও ৬ জনের
শেষ আপডেট: 17 June 2025 16:09
দ্য ওয়াল ব্যুরো: অনশনে বসে অসুস্থ হয়ে পড়েছেন একেরপর এক চাকরিহারা শিক্ষক (SSC Job Deprived Teachers)। যাঁদের মধ্যে রয়েছেন আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল (Shinmoy Mondal) ও একজন মহিলা। বেশিরভাগেরই অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমন পরিস্থিতিতে আন্দোলনে যাতে ভাঁটা না পড়ে তাই মঙ্গলবার নতুন করে আরও ছ'জন অনশনে (Hunger Strike) বসলেন। যাঁদের নাম, মুস্তাফিজুর রহমান, সালমা পারভিন, আকবর মির্জা, শুভ্র ঘোষ, সুমনা বিশ্বাস, রবীন্দ্রনাথ সাহা। এই শিক্ষকদের মধ্যে একজন দৃষ্টিহীন।

পিটিশন রিভিউ ও কিউরেটিভ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ফর্ম পূরণ বা পরীক্ষা নেওয়া যাবে না, যোগ্য ও অযোগ্যদের তালিকা ও ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, রি-প্যানেলের ব্যবস্থা করতে হবে, যাচাই করে যোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে, মূলত এই একাধিক দাবিতেই বৃহস্পতিবার মধ্যরাত থেকে এসএসসি ভবনের অদূরে সেন্ট্রাল পার্ক লাগোয়া অবস্থানমঞ্চে ‘আমরণ অনশন’ শুরু করেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। অনশনে বসেন ১০ জন শিক্ষক।
রবিবার ছিল অনশনের তৃতীয় দিন। সেদিন সকালেই অসুস্থ হয়ে পড়েন বলরাম বিশ্বাস নামের এক অনশনকারী। তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়। আরজি করে ভর্তি করানো হয় আরও চার অনশনকারী সুকুমার সরেন, অচিন্ত্য দাস, বিকাশ রায় এবং মানিক মজুমদারকে।
এই পরিস্থিতিতে আন্দোলনের ঝাঁঝে যাতে কোনও রকম ভাঁটা না পড়ে তাই আরও ছ'জন শিক্ষক আনশনে বসলেন মঙ্গলবার। অনশনকারীরা সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে চেয়েছেন। হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, কারও কিছু হয়ে গেলে দায়ী থাকবে সরকার।