Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লালবাজারের সামনে থেকে আটক সজল ঘোষ-সহ ৩ কাউন্সিলর, টেনে হিঁচড়ে তোলা হল প্রিজন ভ্যানে

 অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারই প্রতিবাদে লালবাজারের সামনে অবস্থানে বসার অপরাধে এবার আটক করা হল কলকাতা পুরসভার তিন বিজেপি কাউন্সিলরকে।

লালবাজারের সামনে থেকে আটক সজল ঘোষ-সহ ৩ কাউন্সিলর, টেনে হিঁচড়ে তোলা হল প্রিজন ভ্যানে

ফাইল চিত্র

শেষ আপডেট: 29 June 2025 01:29

দ্য ওয়াল ব্যুরো: কসবায় আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছিল বিজেপি। শনিবার বিকেলে লালবাজার অভিযানের ডাক দিয়েছিল তারা। সেই অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে গড়িয়াহাট থেকে গ্রেফতার হয়েছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা। তারই প্রতিবাদে লালবাজারের সামনে অবস্থানে বসার অপরাধে এবার আটক করা হল কলকাতা পুরসভার তিন বিজেপি কাউন্সিলরকে।

সুকান্ত এবং দলের অন্যান্য নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে লালবাজারের সামনে ধর্না শুরু করেন মীনা দেবী পুরোহিত, সজল ঘোষ এবং বিজয় ওঝা। লালবাজারের সামনে ত্রিপল বিছিয়ে বিজেপির তিন কাউন্সিলরের এহেনও অবস্থান ঘিরে শোরগোল তৈরি হয়। পুলিশের তরফে প্রথমে তাদের বলা হয়,  এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৬৪ ধারা (যা পূর্বে ১৪৪ ধারা) জারি রয়েছে। তাই এখানে এভাবে অবস্থানে বসা যাবে না।

বিজেপি নেতারা পাল্টা প্রশ্ন তোলেন, ‘‘শাসকদলের বিক্ষোভে কোনও বাধা নেই, আর বিজেপি পথে নামলেই ১৬৩ ধারা?’’ বচসার মাঝেই রাত ১১টার পরে বিজেপির তিন কাউন্সিলরকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় মুচিপাড়া থানার পুলিশ।

বিজেপি সূত্রের খবর লালবাজারের সামনে থেকে জোর করে প্রিজন ভ্যানে তোলার পর মুচিপাড়া থানার সামনে গিয়ে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় সজল-সহ তিন বিজেপি কাউন্সিলরকে।

উল্লেখ্য, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে এদিন সন্ধ্যে থেকে জেলায় জেলায় বিক্ষোভের ঝড় তুলেছে বিজেপি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া— সর্বত্র চলছে বিক্ষোভ-অবস্থান। বিজেপির অভিযোগ, ‘‘আইনের শাসন পুরোপুরি ভেঙে পড়েছে। শাসকদল ঘটনাটিকে ধামাচাপা দিতে চাইছে।’’

অন্যদিকে, পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, বিক্ষোভকারীরা বিনা অনুমতিতে জমায়েত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করেছেন। বিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন, ‘‘যত বাধাই আসুক, ধর্ষণ মামলায় সঠিক তদন্ত এবং অপরাধীদের শাস্তির দাবিতে লড়াই জারি থাকবে।’’


```