Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কলকাতায় জমা জলে মৃত্যুফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে করতে নিথর দুই

দ্য ওয়াল ব্যুরো: ফের দুর্ঘটনা। ফের প্রাণহানি। ফের কাঠগড়ায় প্রশাসন। বর্ষা শুরু হতেই বৃষ্টির দাপট বেড়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গে। রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। এর মাঝেই আশঙ্কা সত্যি করে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

কলকাতায় জমা জলে মৃত্যুফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে করতে নিথর দুই

শেষ আপডেট: 19 June 2021 04:40

দ্য ওয়াল ব্যুরো: ফের দুর্ঘটনা। ফের প্রাণহানি। ফের কাঠগড়ায় প্রশাসন। বর্ষা শুরু হতেই বৃষ্টির দাপট বেড়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গে। রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। এর মাঝেই আশঙ্কা সত্যি করে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুজনের। খাস কলকাতায় এমন ঘটনা স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। পাটুলি এবং হরিদেবপুরে জমে থাকা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুজন ব্যক্তি। সূত্রের খবর, জলে মাছ ধরতে নেমেছিলেন পাটুলির যুবক তরুণ মণ্ডল। জলেই পড়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাঁচাতে এগিয়ে গেলে তাঁরাই ইলেকট্রিক শক খান। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকার পরিস্থিতি। গাফিলতির অভিযোগে ভাঙচুরও করা হয় সিইএসসির গাড়ি। মর্মান্তিক এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান শহর কলকাতার আরও এক নাগরিক। হরিদেবপুরে এক বাইক চালকের গায়ে এসে পড়ে বিদ্যুতের ছেঁড়া তার। রাত ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওই ব্যক্তির। সিইএসসির তরফে জানানো হয়েছে, বিদ্যুৎবাহী তারে কিছু হয়নি। হরিদেবপুরে আর্থওয়্যার ছিঁড়ে পড়েছিল। পুলিশ অবশ্য জানাচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, জমে থাকা জলে ছটফট করতে করতে মারা গেছেন বাইক চালক। টানা বৃষ্টিতে এখনও জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। দুর্ঘটনা এড়াতে আগে থেকে সতর্কও করেছিল কলকাতা পুর প্রশাসন ও বিদ্যুৎ দফতর। আমফান বিপর্যয়ের সময় কলকাতাসহ সারা রাজ্যের সতর্কতামূলক ব্যবস্থাপনা যে নিশ্ছিদ্র ছিল না, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মৃত্যুর খতিয়ান। শুধুমাত্র বাংলাতেই ঝড়ের বলি হন ৮৬ জন। তার মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত নাগরিকের সংখ্যা ছিল ২২! শুধু তাই নয়, গত ১১ মে নাগাড়ে বৃষ্টির জেরে রাজভবনের সামনের রাস্তায় জল জমে যায়। সেখান দিয়ে যেতে গিয়েই তড়িদাহত হয়েও প্রাণ হারান এক তরতাজা যুবক। সেই মৃত্যুও ছিল অতিশয় মর্মান্তিক। এক বছর আগে আমফানের দুঃস্বপ্ন হঠাৎ ফিরে এসেছে।

```