Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

এন্টালিতে প্রকাশ্যে ট্যাক্সি থেকে ২ কোটি টাকা লুট করে উধাও ২ সশস্ত্র দুষ্কৃতী

খাস কলকাতায় ট্যাক্সি থেকে ২ কোটি টাকা লুট। জানা গিয়েছে, এন্টালিতে দুই সশস্ত্র দুষ্কৃতী ট্যাক্সিতে উঠে বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারী সংস্থার টাকা নিয়ে চম্পট দেয়।

এন্টালিতে প্রকাশ্যে ট্যাক্সি থেকে ২ কোটি টাকা লুট করে উধাও ২ সশস্ত্র দুষ্কৃতী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 May 2025 20:30

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় ট্যাক্সি থেকে ২ কোটি টাকা লুট। জানা গিয়েছে, এন্টালিতে দুই সশস্ত্র দুষ্কৃতী ট্যাক্সিতে উঠে বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারী সংস্থার টাকা নিয়ে চম্পট দেয়। অভিযোগ, অস্ত্র দেখিয়ে অজ্ঞাত জায়গায় নিয়ে যায় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

সোমবার বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারী সংস্থার দুই কর্মী ট্যাক্সিতে করে ২ কোটি টাকা নিয়ে যাচ্ছিলেন। মাঝপথে সেই ট্যাক্সি থামিয়ে দুই দুষ্কৃতী অস্ত্র দেখিয়ে উঠে পড়ে। তারপর অজানা জায়গায় নিয়ে গিয়ে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। 

যে দু'জন টাকা নিয়ে যাচ্ছিলেন, তাঁদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশ। তাছাড়া, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। একই সঙ্গে লালবাজারের গোয়েন্দা বিভাগের এক অফিসারও ঘটনার তদন্ত চালাচ্ছেন। তবে যে ট্যাক্সি থেকে লুট হয়েছে, তার হদিস এখনও পাওয়া যায়নি। 

তবে পুলিশ মনে করছে, যারা এই লুটের ঘটনার সঙ্গে যুক্ত, তারা নিশ্চয়ই পরিচিত কেউ। না হলে ওই দুই কর্মী যে ২ কোটি টাকা নিয়ে যাচ্ছেন, সেটা তারা জানল কী করে! যারা টাকা লুট করেছে তাঁদের চেহারার বর্ণনা শুনে ছবি আঁকাচ্ছে কলকাতা পুলিশ। 

এমন প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 


```