Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টি মাথায় নিয়ে কার্নিভ্যাল হবে শহরে, জানাল আবহাওয়া দফতর

ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে।

বৃষ্টি মাথায় নিয়ে কার্নিভ্যাল হবে শহরে, জানাল আবহাওয়া দফতর

শেষ আপডেট: 14 October 2024 20:05

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই দুর্গাপুজোর কার্নিভ্যাল কলকাতায়। এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প ঢুকে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়াবে। উপকূলবর্তী জেলা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা শক্তি বাড়িয়ে পণ্ডিচেরী উপকূলের দিকে এগোবে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াো উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণের বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়।

তবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। ধীরে ধীরে জলীয় বাস্পের পরিমাণ কমবে।

বাতাসে আর্দ্রতা বেশি থাকায়, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণ অস্বস্তি বজায় থাকবে। শুক্র-শনিবার পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকবে।


```