Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

২৪ ঘণ্টায় রেকর্ড ভাঙল বড়দিনের! কলকাতার পারদ নামল ১২ ডিগ্রির ঘরে, আজ মরশুমের শীতলতম দিন

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতায় ঠান্ডা থাকছে। তবে শনিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কিন্তু আগামী চার-পাঁচ দিন কলকাতায় রাতের তাপমাত্রা ১৩ ডিগ্রির আশপাশেই থাকবে।

২৪ ঘণ্টায় রেকর্ড ভাঙল বড়দিনের! কলকাতার পারদ নামল ১২ ডিগ্রির ঘরে, আজ মরশুমের শীতলতম দিন

ছবি: এআই

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 December 2025 09:13

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনে (Christmas) মরশুমের শীতলতল দিন (Coldest Day) দেখেছিল কলকাতা (Kolkata)। তবে একদিনের মধ্যেই সেই চিত্র বদলে গেল। শীত তার আসল চেহারা দেখাল। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে! চলতি মরশুমে এখনও পর্যন্ত সবচেয়ে ঠান্ডা দিন আজই।

বৃহস্পতিবার অর্থাৎ ক্রিসমাসে ১৩ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার (Kolkata) পারদ। শুক্রবার সেই রেকর্ডও ভেঙে দিল শীত।

আবহাওয়া দফতরের (Weather Office) তথ্য অনুযায়ী, এর আগে ২০১৮ সালে ২৫ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক ১২.৯ ডিগ্রি। বছরের শেষলগ্নে ফের সেই মাত্রায় ঠান্ডা ফিরে আসায় কার্যত শীতের ঝাঁঝ স্পষ্ট শহর জুড়েই।

শুধু কলকাতা নয়, রাজ্যের (West Bengal) সর্বত্রই ঠান্ডার দাপট। পাহাড়ে তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি সেলসিয়াসে, সমতলে রাতের পারদ ঘোরাফেরা করছে ৮ ডিগ্রির আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও শীত বেশ জাঁকিয়ে - পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রির মধ্যে।

আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আপাতত কলকাতায় ঠান্ডা থাকছে। তবে শনিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কিন্তু আগামী চার-পাঁচ দিন কলকাতায় রাতের তাপমাত্রা ১৩ ডিগ্রির আশপাশেই থাকবে।

হাওয়া অফিস এও বলছে, আপাতত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির (Rainfall) কোনও সম্ভাবনা নেই। আগামী দু থেকে তিন দিনে উষ্ণতার ইঙ্গিতও নেই বলেই জানানো হয়েছে। বরং দক্ষিণবঙ্গে শীতের কামড় আরও স্পষ্ট হতে পারে।

আসলে এই মুহূর্তে এমন কোনও নিম্নচাপ (Low Depression) বা পশ্চিমী ঝঞ্ঝা নেই, যা উত্তুরে হাওয়ার গতিকে ব্যাহত করতে পারে। ফলে বাধাহীন উত্তুরে হাওয়ার প্রভাবেই পারদের এই পতন। সেই কারণে শুধু রাত নয়, আগামী কয়েক দিন দিনের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলে পূর্বাভাস।

অনুমান করা হচ্ছে, শনিবার ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রায় সব জেলাতেই তাপমাত্রা কমার ধারা বজায় থাকবে। তবে রবিবার থেকে ১ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল হতে পারে। খুব বেশি পারদ নামার সম্ভাবনা নেই।

এদিকে নতুন বছরের শুরুতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।


```