Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

যাদবপুরের ছাত্র মৃত্যুতে ১২ পড়ুয়ার নামে আদালতে চার্জশিট কলকাতা পুলিশের

সূত্রের খবর, চার্জশিটে কলেজের ৬ জন বর্তমান পড়ুয়া এবং ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ এবং ৩০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। 

যাদবপুরের ছাত্র মৃত্যুতে ১২ পড়ুয়ার নামে আদালতে চার্জশিট কলকাতা পুলিশের

শেষ আপডেট: 25 October 2023 19:09

দ্য ওয়াল ব্যুরো:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের নাবালক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর মামলায় বুধবার আদালতে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। 

সূত্রের খবর, চার্জশিটে কলেজের ৬ জন বর্তমান পড়ুয়া এবং ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ এবং ৩০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব়্যাগিং এবং পকসো ধারাতেও অভিযোগ এনেছে পুলিশ। 

গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের এ-২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় নদিয়ার হাঁসখালির কিশোরের। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নাবালক মৃত্যুকে প্রথমে আত্মহত্যা বলে দাবি করলেও তা মানতে নারাজ ছিল তাঁর পরিবার ও পড়ুয়াদের একাংশ। তাদের দাবি, র‍্যাগিংয়ের বলি হয়েছে ওই ছাত্র। এরপরই পরিবারের তরফে বিশ্ববিদ্যালয়ের একাংশ পড়ুয়ার বিরুদ্ধে থানায় খুনের মামলা দায়ের করা হয়। 

গোটা ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছিলেন সমাজের সর্বস্তরের মানুষ। মৃত ছাত্রের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে সরব হয়েছিল সব মহল। মুখ্যমন্ত্রী নিজে ফোন করেছিলেন নিহত ছাত্রের পরিবারকে। তাঁদের পাশে থেকে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছিলেন।

এরপরই তদন্তে নেমে পুলিশ যাদবপুরের একাধিক পড়ুয়াকে আটক করে। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ১২জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধেই এদিন কলকাতা পুলিশের তরফে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। 


```