Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সিলিং ফ্যান থেকে ঝুলছে কনস্টেবলের দেহ! আত্মহত্যা নাকি খুন! হরিদেবপুর রহস্য

জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন পুলক।

সিলিং ফ্যান থেকে ঝুলছে কনস্টেবলের দেহ! আত্মহত্যা নাকি খুন! হরিদেবপুর রহস্য

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 December 2023 15:30

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুলিশের এক কর্মীর দেহ উদ্ধার করা হল ভাড়া বাড়ি থেকে। হরিদেবপুরের বাড়ির পাখা থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। 

পুলক দত্ত নামে ওই ব্যক্তি কলকাতা পুলিশের একজন কনস্টেবল ছিলেন। তাঁর পোস্টিং ছিল পর্ণশ্রী থানা এলাকায়। জানা গেছে, পরিবার অন্যত্র থাকলেও হরিদেবপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন পুলক। রবিবার সারাদিন তিনি সেই বাড়িতেই ছিলেন। তবে রাত অবধি তাঁর কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় বাড়ির অন্যান্যদের। 

তখন তাঁরা ফোন করেন পুলকের বাড়ির লোককে। খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে পুলকের মৃতদেহ উদ্ধার করে।  

প্রাথমিক তদন্তে অনুমান, ঘটনাটি আত্মহত্যা। যদিও কী কারণে ওই কনস্টেবল এমন চরম পদক্ষেপ নিতে পারেন, সেটা স্পষ্ট নয়। জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন পুলক। এছাড়া সহকর্মীরা জানিয়েছেন, কিছুদিন আগেই কয়েকজনের থেকে ঋণ নিয়েছিলেন ওই পুলিশকর্মী। সেই সংক্রান্ত কোনও সমস্যা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 

পুলকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 


```