
শেষ আপডেট: 17 December 2022 05:45
দ্য ওয়াল ব্যুরো: ঋণ অ্যাপে প্রতারণা (fraud loan app) চক্র চালানোর ঘটনায় গ্রেফতার প্রধান মাথা (mastermind)। ধৃত এক তরুণী, নাম সোনিয়া খারাতমল। অভিযুক্ত মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানিয়েছে কলকাতা পুলিশ (Kolkata police)। সূত্রের খবর, সে দুবাই থেকে এই প্রতারণার কারবার চালাচ্ছিল।
জানা গেছে, বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দেশে ফিরেছিল সে। সেই সময়ই তাকে হাতেনাতে পাকড়াও করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। আর এবার জালে ধরা পড়ল খোদ প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড।
কলকাতা পুলিশ জানিয়েছে, একাধিক অভিযোগ রয়েছে এই তরুণীর বিরুদ্ধে। ঋণ দেওয়ার নাম করে তথ্য হাতিয়ে ভুরি ভুরি ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ আছে এই সোনিয়া খারাতমলের নামে। গত ২৭ জুনই লালবাজারে এই নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল। এরপর থেকেই মূল চক্রীকে ধরতে তদন্তে নামে পুলিশ। অবশেষে শনিবার মিলল সাফল্য।
‘ভুল করে’ অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়া হল শিশুকে! সরকারি হাসপাতালে চূড়ান্ত গাফিলতি