কোজাগরী রাতে ছোট্ট লক্ষ্মী এসেছিল কোলে, বালিশ চাপা দিয়ে মারল মা! কলঙ্কিত কলকাতা
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীপুজোর রাতে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল কলকাতা (Kolkata)। নিজের সদ্যোজাত মেয়েকে হাসপাতালেই শ্বাসরোধ করে খুন করলেন মা। কারণ? মেয়ে হোক, ঘরে লক্ষ্মী আসুক, চাননি তিনি।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, দক্ষিণ কলকাতার একবালপুরের এক
শেষ আপডেট: 21 October 2021 09:15
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীপুজোর রাতে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল কলকাতা (Kolkata)। নিজের সদ্যোজাত মেয়েকে হাসপাতালেই শ্বাসরোধ করে খুন করলেন মা। কারণ? মেয়ে হোক, ঘরে লক্ষ্মী আসুক, চাননি তিনি।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, দক্ষিণ কলকাতার একবালপুরের এক নার্সিংহোমে। অভিযুক্ত মহিলার নাম লাভলি সিং (২১)। তিনি নিজের মুখেই স্বীকার করেছেন, সদ্যোজাতকে কীভাবে বালিশ চাপা দিয়ে খুন করেছেন তিনি।
মস্কোয় বৈঠক, বিপুল মানবিক ত্রাণ পাঠাতে আগ্রহী ভারত, তালিবানের জন্য দরজা খুলছে?
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে একবালপুরের ওই হাসপাতালে জন্মেছিল ওই শিশুকন্যা। লাভলি সিং সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার রাত সাড়ে বারোটা নাগাদও বাচ্চাটিকে দেখে গিয়েছিলেন ডাক্তাররা। সে সম্পূর্ণ সুস্থ ছিল। তারপর সকাল ৬টায় দেখা যায় হাসপাতালের বেডে নিথর হয়ে পড়ে রয়েছে বাচ্চাটি। পোস্ট মর্টেম রিপোর্টে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে।
সূত্রের খবর, ওই হাসপাতালে নিজের স্ত্রীর পাশেই ছিলেন শিশুকন্যার বাবাও। তিনি পুলিশকে জানিয়েছেন, তিনি খানিকক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। তখনও এই ঘটনা ঘটেছে। ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
লক্ষ্মীপুজোর রাতে খাস কলকাতায় এমন ঘটনা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'