Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভিড়ে তিনবছরে সর্বোচ্চ রেকর্ড মেট্রোর, কোটি আয়েও হ্যাটট্রিক!‌

দ্য ওয়াল ব্যুরো: পুজোয় ‘‌মালামাল উইকলি’‌ চলছে মেট্রোর।‌ কোটিতেও হ্যাটট্রিক!‌ চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠী তিনদিনই যাত্রীভাড়া থেকে আয় কোটি টাকার ওপর। দু’‌বছর পর পুজোয় কোনও কড়াকড়ি নেই। তাই মেট্রোয় (Kolkata Metro) রেকর্ড ভিড় হচ্ছে। ষষ্ঠীতে সাড়ে ৭

ভিড়ে তিনবছরে সর্বোচ্চ রেকর্ড মেট্রোর, কোটি আয়েও হ্যাটট্রিক!‌

শেষ আপডেট: 2 October 2022 08:40

দ্য ওয়াল ব্যুরো: পুজোয় ‘‌মালামাল উইকলি’‌ চলছে মেট্রোর।‌ কোটিতেও হ্যাটট্রিক!‌ চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠী তিনদিনই যাত্রীভাড়া থেকে আয় কোটি টাকার ওপর। দু’‌বছর পর পুজোয় কোনও কড়াকড়ি নেই। তাই মেট্রোয় (Kolkata Metro) রেকর্ড ভিড় হচ্ছে। ষষ্ঠীতে সাড়ে ৭ লক্ষ মানুষ মেট্রোয় চড়েছেন। মোট ২৮৮টি মেট্রো চালানো হয়েছিল। টোকেন ও স্মার্টকার্ড থেকে আয় হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৯৭ হাজার টাকা।

ষষ্ঠীতে (Durga Puja 2022) সবথেকে বেশি মানুষ দমদম থেকে মেট্রোয় উঠেছেন। মোট ৮৭ হাজার ২৬৫ জন মানুষ। তারপরই কালীঘাট। মোট ৬০ হাজার ৯৮৮ জন মেট্রোয় সওয়ার হয়েছেন। এসপ্লানেড ও রবীন্দ্রসদনে যথাক্রমে ৪৫ হাজার ৩০১ এবং ৩৭ হাজার মানুষ মেট্রোয় উঠেছেন।

অন্যদিকে, পুজোয় বাড়ছে ইস্ট–ওয়েস্ট মেট্রোর যাত্রীও। এবার পুজো জমে ওঠার আগেই তিন বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়ে ফেলেছে কলকাতা মেট্রো। ২০১৯ সালের ২৭ নভেম্বর পর এ বছর চতুর্থীতে সাত লক্ষেরও বেশি মানুষ নর্থ-সাউথ মেট্রোতে যাতায়াত করেছে। পুজোর প্রধান চারদিন শুরু আজ,রবিবার থেকে।

পুজোয় যাত্রীদের ভিড় সামাল দিতে পঞ্চমী থেকেই অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হয়েছে। মেট্রো চলবে সারারাত।

অসুস্থ রাজ্যপাল লা গণেশন, ভর্তি হাসপাতালে


```