Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

রাস্তায় পিরিয়ড! 'মণিকা' সেন্টারে মিলবে বিনামূল্যে স্যানিটারি প্যাড, উদ্যোগী পুরসভা

দ্য ওয়াল ব্যুরো: অফিসে বেরিয়েছেন কিংবা অন্য কোনও কাজে। রাস্তায় হঠাৎ পিরিয়ড (period) শুরু হয়েছে। কাছে স্যানিটারি ন্যাপকিন নেই। প্রতিনিয়তই এমন সমস্যায় পড়েন মহিলারা। অগত্যা সেই অবস্থায় ওষুধের দোকান খোঁজার ধুম পড়ে যায়। এবার ঋতুমতী মহিলাদের স্ব

রাস্তায় পিরিয়ড! 'মণিকা' সেন্টারে মিলবে বিনামূল্যে স্যানিটারি প্যাড, উদ্যোগী পুরসভা

শেষ আপডেট: 4 April 2023 11:27

দ্য ওয়াল ব্যুরো: অফিসে বেরিয়েছেন কিংবা অন্য কোনও কাজে। রাস্তায় হঠাৎ পিরিয়ড (period) শুরু হয়েছে। কাছে স্যানিটারি ন্যাপকিন নেই। প্রতিনিয়তই এমন সমস্যায় পড়েন মহিলারা। অগত্যা সেই অবস্থায় ওষুধের দোকান খোঁজার ধুম পড়ে যায়। এবার ঋতুমতী মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় এবং তাদের প্যাডের প্রয়োজন মেটাতে উদ্যোগী হল কলকাতা পুরসভা (Kolkata corporation)৷

পুরসভার উদ্যোগে কলকাতার নানান জায়গায় বসবে এই স্যানিটারি প্যাডের সেন্টার। রাস্তায় যাতে মহিলারা অসুবিধায় না পড়েন সেকারণেই এই ব্যবস্থা। এই প্রকল্পের নাম 'মণিকা' (Monica)। তবে এই নামটিই থাকবে নাকি অন্য কোনও নাম হবে এই প্রকল্পের তা এখনও স্পষ্ট করে জানাননি মেয়র পারিষদ।

মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই একটি করে এই সেন্টার তৈরি করা হবে। সেখানে যে শুধু প্যাডের ব্যবস্থা থাকবে এমন নয়, আলাদা বাথরুম, ড্রেস চেঞ্জিং রুমও থাকবে। সেন্টারগুলিতে থাকবে ওয়েটিং রুমও। কেউ চাইলেই সেখানে বসে কিছুক্ষণ অফিসের কাজ করতে পারবেন। বিশুদ্ধ জলের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সবকটি সেন্টারে একজন মহিলা পরিচালিকার ব‌্যবস্থা থাকবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, 'মণিকা' প্রকল্পের পাশাপাশি শহরের পুরনো শৌচালয়গুলোর আধুনিকীকরণ করছে পুরসভা।

নারায়ণপুরে মাকে মেরে থানায় এসে থানায় আত্মসমর্পণ ছেলের! গ্রেফতার করল হতভম্ব পুলিশ


```