Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মাতৃভাষা দিবসে বাংলায় পোস্ট কেকেআরের, কেউ কেউ বললেন, ‘লোক দেখানো’!

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্স দলে গত তিনবছর ধরে বাংলার কোনও প্রতিনিধি নেই। ভিনরাজ্য থেকে ক্রিকেটার এনে দলগঠন সেরেছে। তারপরেও কলকাতা নিয়ে কৃত্রিম আবেগ দেখান ফ্রাঞ্চাইজির কর্তাব্যক্তিরা। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলায় লেখ

মাতৃভাষা দিবসে বাংলায় পোস্ট কেকেআরের, কেউ কেউ বললেন, ‘লোক দেখানো’!

শেষ আপডেট: 21 February 2022 12:29

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্স দলে গত তিনবছর ধরে বাংলার কোনও প্রতিনিধি নেই। ভিনরাজ্য থেকে ক্রিকেটার এনে দলগঠন সেরেছে। তারপরেও কলকাতা নিয়ে কৃত্রিম আবেগ দেখান ফ্রাঞ্চাইজির কর্তাব্যক্তিরা। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলায় লেখা বার্তা পোস্ট করেছেন কেকেআর কর্তারা। ওই বার্তায় অনেক ভুল চোখে পড়েছে মানুষের। তাঁরা এও বলেছেন, আচমকা যদি বাংলাতেই লেখাই হয়, তা হলে সেটি শুদ্ধ করে কেন লেখা হল না? সোমবার সকাল থেকে কেকেআরের ফেসবুক পেজে চারটি পোস্ট করা হয়েছে। প্রথম পোস্টটাই ছিল বেঙ্কটেশ আইয়ারকে নিয়ে। তাতে বাংলা হরফে লেখা হয়, ‘‘আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই আজ সব কপি প্রথমত বাংলায়।’’ একইভাবে আন্দ্রে রাসেল এবং নাইট অ্যাকাডেমির নয়া সদস্যদের নিয়ে পোস্টের শুরুতেই বাংলা ভাষায় লেখা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেকেআরের উদ্যোগে অনেকেই খুশি হয়েছেন। নাইট কর্তৃপক্ষের প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশ। তেমনই এক নেটিজেন বলেন, ‘‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা ভাষাভাষী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’ অপর একজন বলেন, 'বাংলাদেশ থেকে ভালবাসা নেবেন। সর্বদা বাংলাকে ভালবাসতে শেখো। ভালবাসা কেকেআরের জন্য।’’ অনেকে আবার লিখেছেন যে দলে বাংলার কোনও প্রতিনিধি নেই, তাদের বাংলায় লেখা বার্তা মানায় না। আবার অনেকের মতে, শুধুমাত্র বাংলার মানুষের সমর্থন পাওয়ার এটা একটা কৌশল, এভাবে পুরো বাংলার সমর্থন পাওয়া যায় না। কেউ কেউ লিখেছেন, ‘‘শুধু আজ কেন, বছরের অন্যান্য দিনেও বাংলা ভাষায় বার্তা লেখা উচিত। সেটি করলে বরং আরও মানুষকে কাছে টানা যাবে।’’

```