Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কেকেআরের ইম্প্যাক্ট প্লেয়ার নীরজ চোপড়া! আইপিএলে সোনার ছেলের 'জুড়ুয়া' পেলেন নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: ইডেনে বেঙ্গালুরুকে উড়িয়ে দিয়ে মরসুমের প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। জয়ের পিছনে ছিল বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম। ব্যাটিংয়ে রহমানুল্লা গুরবাজ, শার্দূল ঠাকুর, রিঙ্কু সিংয়ের সাইক্লোন দেখেছেন দর্শকর

কেকেআরের ইম্প্যাক্ট প্লেয়ার নীরজ চোপড়া! আইপিএলে সোনার ছেলের 'জুড়ুয়া' পেলেন নেটিজেনরা

শেষ আপডেট: 7 April 2023 08:38

দ্য ওয়াল ব্যুরো: ইডেনে বেঙ্গালুরুকে উড়িয়ে দিয়ে মরসুমের প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। জয়ের পিছনে ছিল বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম। ব্যাটিংয়ে রহমানুল্লা গুরবাজ, শার্দূল ঠাকুর, রিঙ্কু সিংয়ের সাইক্লোন দেখেছেন দর্শকরা। আর বলে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের ভেল্কিও ছিল। আর এত তারকার মাঝে লুকিয়ে ছিলেন অচেনা সুয়াশ শর্মা (Suyash Sharma)!

কেকেআরের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন এই লেগ স্পিনার। ম্যাচ শেষে দেখা গেল, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সুয়াশকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়ে ভুল করেননি। বল হাতে সুয়াশ বুঝিয়ে দিয়েছেন, তিনি লম্বা রেসের ঘোড়া।

৪ ওভার হাত ঘুরিয়ে ৩ উইকেট নিয়েছেন সুয়াশ। আর তারপর থেকেই স্পষ্ট লাইটে চলে এসেছেন দিল্লির এই ক্রিকেটারটি। নেট পাড়ায় চর্চা শুরু হয়ে গেছে সুয়াশকে নিয়ে। যদিও ১৯ বছর বয়সি এই ক্রিকেটারকে নিয়ে তেমন কোনও তথ্য নেই নেট দুনিয়ায়। তাতে কী, নেটিজেনরা মজে রয়েছেন সুয়াশ জাদুতেই।

Neeraj Chopra

তবে আশ্চর্যের বিষয় হল, অনেকেই সুয়াশের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার (Neeraj Chopra) সঙ্গে। কিন্তু কীভাবে এই তুলনা টানা হচ্ছে? নীরজ যখন জাভলিন থ্রো করেন তখন তাঁর মুখের অভিব্যক্তির সঙ্গে মিল রয়েছে সুয়াশের! তিনি যখন বল করেন তাঁর মুখের অভিব্যক্তিও নীরাজের মতোই। আবার কেউ কেউ আবার সুয়াশের সঙ্গে নীরজের মুখের মিলও খুঁজে পেয়েছেন। কেউ বলছেন, কেকেআর আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নীরজ চোপড়াকে খেলিয়েছে!

https://twitter.com/_Cricpedia/status/1644026651108581376
https://twitter.com/KRxtra/status/1644033662873382914
https://twitter.com/NeerajChopraFc_/status/1644030547285655553

ঠাকুর দর্শনে হতবাক নীতিশ, অচেনা সুয়াশকে 'রিড' করতেই ব্যর্থ নাইট নেতা!


```