Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

চাপে পড়ে কিটক্যাটের প্যাকেট থেকে জগন্নাথের ছবি সরিয়ে নিল নেসলে

দ্য ওয়াল ব্যুরো : 'আমরা ইতিমধ্যেই কিটক্যাট (Kitkat) চকোলেটের (chocolate) প্যাকেট থেকে জগন্নাথ, বলভদ্র ও মাতা সুভদ্রার ছবি সরিয়ে নিয়েছি'। বৃহস্পতিবার এমনই বিবৃতি দিল চকোলেটের জনপ্রিয় ব্র্যান্ড কিটক্যাটের মালিক নেসলে ইন্ডিয়া (Nestle)। সুইস বহ

চাপে পড়ে কিটক্যাটের প্যাকেট থেকে জগন্নাথের ছবি সরিয়ে নিল নেসলে

শেষ আপডেট: 20 January 2022 16:30

দ্য ওয়াল ব্যুরো : 'আমরা ইতিমধ্যেই কিটক্যাট (Kitkat) চকোলেটের (chocolate) প্যাকেট থেকে জগন্নাথ, বলভদ্র ও মাতা সুভদ্রার ছবি সরিয়ে নিয়েছি'। বৃহস্পতিবার এমনই বিবৃতি দিল চকোলেটের জনপ্রিয় ব্র্যান্ড কিটক্যাটের মালিক নেসলে ইন্ডিয়া (Nestle)। সুইস বহুজাতিক সংস্থা নেসলের ভারতীয় শাখা নেসলে ইন্ডিয়ার চকোলেটের প্যাকেটে হিন্দু দেবদেবীর ছবি দেওয়া নিয়ে সম্প্রতি বিতর্ক সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকে নেসলের কঠোর সমালোচনা করেন। এরপরেই দুঃখপ্রকাশ করে নেসলে। সংস্থার মুখপাত্র বলেছেন, "আমরা বুঝি, বিষয়টি স্পর্শকাতর। যদি অজ্ঞাতে কারও ভাবাবেগে আঘাত দিয়ে থাকি, তাহলে আমরা দুঃখিত। আমরা গত বছরেই প্যাকেট থেকে ওই ছবিগুলি তুলে নিয়েছি।" নেসলে জানিয়েছে, চকোলেটের ট্রাভেল প্যাকে বিভিন্ন এলাকার পর্যটন কেন্দ্রের ছবি দেওয়া হয়েছিল। ভারতে নেসলের বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড ব্যবসা করে। তাদের মধ্যে আছে ম্যাগি, নেসক্যাফে, মিল্কমেইড, মাঞ্চ এবং মিল্কিবার। মুখপাত্রের কথায়, "গতবছর আমরা ওড়িশার লোকসংস্কৃতি অনুযায়ী প্যাকেটের ডিজাইন করেছিলাম। ওড়িশার নিজস্ব লোকশিল্পগুলির মধ্যে রয়েছে পটচিত্র। আমরা মানুষকে ওই শিল্প ও শিল্পীদের সম্পর্কে জানাতে চেইয়েছিলাম।" ভারতে নেসলের ন'টি কারখানা রয়েছে। ২০২১ সালে এদেশে নেসলে মোট ১৩ হাজার ৩৫০ কোটি টাকার ব্যবসা করেছে। গতবছর কিটক্যাট চকোলেটের প্যাকে দেখানো হয়েছিল, কেউবোউ লামজাও ন্যাশনাল পার্ক অবস্থিত মেঘালয়ে। বাস্তবে ওই পার্ক অবস্থিত মণিপুরে। মণিপুর সরকার প্রতিবাদ করার পরে নেসলে ক্ষমা চেয়ে নেয়।

```