Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'মেরে ইয়ার কি শাদি হ্যায়', গান গেয়ে 'বন্ধু' দিলীপের বিয়েতে মিষ্টি বিলি কীর্তির

লোকসভা কেন্দ্র ছিল বর্ধমান-দুর্গাপুর। প্রতিদ্বন্দ্বিতায় কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে জয়ী হন কীর্তি (Kirti Azad)।

'মেরে ইয়ার কি শাদি হ্যায়', গান গেয়ে 'বন্ধু' দিলীপের বিয়েতে মিষ্টি বিলি কীর্তির

দিলীপ ঘোষ ও কীর্তি আজাদ

শেষ আপডেট: 18 April 2025 16:16

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা কেন্দ্র ছিল বর্ধমান-দুর্গাপুর। প্রতিদ্বন্দ্বিতায় কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে জয়ী হন কীর্তি (Kirti Azad)। জয়ের ব্যবধান ছিল ১ লক্ষেরও বেশি। সে সব অতীত। রাজনৈতিক ঠোকাঠুকি দূরে রেখে বন্ধুর বিয়ের দিন মিষ্টি বিতরণ করলেন তৃণমূল সাংসদ। ফোনে গান চালিয়ে গাইলেন, 'মেরে ইয়ার কি শাদি হ্যায়'।

দিলীপ এবং কীর্তি বারবার একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করে এসেছেন। দিলীপ লোকসভা ভোটে বার বার প্রচারে গিয়ে দাবি করেছেন, তৃণমূল বহিরাগতকে প্রার্থী করেছে। কীর্তি বাংলা জানেন না বলে তৃণমূলের কর্মী-সমর্থকেরা দলীয় প্রার্থীর সঙ্গে নেই বলেও খোঁচা দেন তিনি। পাল্টা তোপ দাগতে ছাড়েননি তৃণমূল প্রার্থী কীর্তিও। শুক্রবার তৃণমূল সাংসদ অন্য ঢঙে, অন্য মেজাজে। মুখে চওড়া হাসি নিয়ে গাইলেন 'মেরে ইয়ার কি শাদি হ্যায়।'

গতকাল সন্ধেয় কলকাতায় ঝড় উঠেছিল। ঝমঝম করে কয়েক পশলা বৃষ্টিও হয়। ঠিক সেই সময়েই ঝড়ের বেগে এই খবর ছড়িয়ে পড়ে যে শুক্রবার সন্ধেয় দিলীপ ঘোষের মালাবদল। বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষ নামটা এমনই পরিচিত যে তার আগুপিছু পরিচয় আর প্রয়োজন হয় না। খবরটা প্রথমে শুনেই কেউ ভেবেছিলেন গুজব, কেউ ভেবেছিলেন বেচারা দিলীপ ঘোষকে ট্রোল করছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল, না খবরটা সত্যি।

শুক্রবার বিকেলে ঘরোয়া এবং অনাড়ম্বর অনুষ্ঠানে চার হাত এক হতে চলেছে দিলীপ ঘোষ-রিঙ্কু মজুমদারের। বিকেল সাড়ে ৫টায় বিবাহের সময় স্থির হয়েছে। দিলীপের মা-সহ অন্য পরিজন এবং পাত্রীর পরিজনেরা থাকবেন। দু-একজন বন্ধুবান্ধবও থাকবেন। ওই সময়টুকু বাদ দিলে বিয়ের কারণে দিলীপের কর্মসূচির কোনও অদলবদল হচ্ছে না। এমনটাই খবর। 

দিলীপের (Dilip Ghosh Wedding) বাড়িতে এদিন সুকান্ত নিয়ে গিয়েছিলেন ফুলের তোড়া, মিষ্টির বাক্স আর দিলীপের জন‍্য ধুতি-পাঞ্জাবি। বিজেপির অন‍্য নেতারাও ফুল, মিষ্টি নিয়ে গিয়েছিলেন। কারও কারও হাতে তার পাশাপাশি অন‍্য উপহারও ছিল। হবু বরও প্রত‍্যেককে প্রতি-উপহার দিয়েছেন। লকেটকে দিয়েছেন শাড়ি। বাকিদের কাউকে দিয়েছেন পাজামা-পাঞ্জাবির সেট, কাউকে পাঞ্জাবি বানানোর কাপড়। কাউকে দিয়েছেন ধুতি।


```