Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আহত হয়েও পালিয়েছিলেন! কল্যাণী বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার মালিক খোকন

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই দোকানে আতসবাজি বিক্রির অনুমতি ছিল ঠিকই। কিন্তু দোকানের আড়ালেই অবৈধ ভাবে বাজির কারখানা চলত।

আহত হয়েও পালিয়েছিলেন! কল্যাণী বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার মালিক খোকন

গ্রেফতার খোকন বিশ্বাস

শেষ আপডেট: 7 February 2025 23:39

দ্য ওয়াল ব্যুরো: বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন কল্যাণীর বাজি কারখানার মালিক খোকন বিশ্বাস। কিন্তু তিনি হাসপাতালে না গিয়ে পালিয়েছিলেন! অবশেষে ৭ ঘণ্টা পর তাঁকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরেই খোকেনের সন্ধান পায় তাঁরা। 

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই দোকানে আতসবাজি বিক্রির অনুমতি ছিল ঠিকই। কিন্তু দোকানের আড়ালেই অবৈধ ভাবে বাজির কারখানা চলত। তাই স্বাভাবিকভাবেই এই ঘটনার দায় গিয়ে পড়ে খোকনের ওপর। কিন্তু বিস্ফোরণের পরই সে 'গায়েব' হয়ে যায়। বার বার তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন বদলাচ্ছিল। শেষে নিজের ফোন বন্ধও করে দেন খোকেন। তবে শেষরক্ষা হয়নি। এক সঙ্গীর মাধ্যমেই তাঁর হদিস পায় পুলিশ। কল্যাণী এক্সপ্রেসওয়ের আশপাশের একটি এলাকা থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। 

শুক্রবার দুপুরে রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় যে চার জনের মৃত্যু হয়েছে তাঁদের নাম বাসন্তী চৌধুরী, অঞ্জলি বিশ্বাস, রুমা সোনার এবং দুর্গা সাহা। এক মহিলা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর নাম উজ্জ্বলা ভুঁইয়া। এই ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ইতিমধ্যে জানিয়েছে নবান্ন। 

বেআইনি বাজি কারখানার বাড়বাড়ন্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে বারবার। ঘিঞ্জি এলাকায় এমন সব কারখানা নিয়ে প্রতিবাদ জানিয়েও যে খুব একটা লাভ হয়েছে তা নয়। কল্যাণীর ঘটনা তো আরও এক কাঠি ওপরে। কারণ যেখানে বিস্ফোরণ ঘটেছে সেই ২০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাবি, এতদিন যে এখানে বাজি কারখানা ছিল সেটাই তিনি জানতেন না। তাঁর কথায়, "সবটা জানতে পারলাম এদিন বিস্ফোরণ হওয়ার পর। তবে এটা কোনও কারখানা নয়। একটা বাড়ির মধ্যে চলছিল।"

পুলিশ-প্রশাসনের নাকের ডগায় এই বেআইনি 'কারখানা' এত দিন চলছিল কী করে, সেই নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে। এখন দেখার খোকন বিশ্বাসকে জেরা করে কী তথ্য হাতে পায় পুলিশ। 


```