Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হাসপাতাল থেকে বাড়ি গেলেন খগেন মুর্মু, পরবর্তী চিকিৎসা হবে দিল্লির এইমসে

গত পাঁচই অক্টোবর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গ। ৬ অক্টোবর বন্যা বিপর্যস্ত মানুষের খোঁজখবর নিতে  নাগরাকাটায় গিয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানেই সাংসদ ও বিধায়কের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে।

হাসপাতাল থেকে বাড়ি গেলেন খগেন মুর্মু, পরবর্তী চিকিৎসা হবে দিল্লির এইমসে

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 25 October 2025 17:25

সায়ন সাহা, শিলিগুড়ি

শিলিগুড়ির বেসরকারি হাসপাতাল থেকে বাড়ির পথে রওনা দিলেন খগেন মুর্মু। বিজেপি সূত্রে খবর, শনিবার খগেন মুর্মুকে নিয়ে যাওয়া হচ্ছে মালদহে তাঁর নিজের বাড়িতে। পরবর্তী চিকিৎসার জন্য আগামী সপ্তাহে তাঁকে নিয়ে যাওয়া হবে দিল্লি এইমসে।

গত পাঁচই অক্টোবর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গ। ৬ অক্টোবর বন্যা বিপর্যস্ত মানুষের খোঁজখবর নিতে  নাগরাকাটায় গিয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানেই সাংসদ ও বিধায়কের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে।

অভিযোগ, প্রথমে তাদের তাড়া করে এলাকার মানুষজন। এরপর ব্যাপক মারধর করতে করতে তাঁদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়। নদী থেকে পাথর তুলে ছোড়া হয় তাঁদের দিকে। গাড়িতে ওঠার পর তাঁদের গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় গুরুতর জখম হন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। পাথরের আঘাতে মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোতে থাকে তাঁর।

দেহের বিভিন্ন অংশে এবং ডানহাতে চোট পান শিলিগুড়ির বিজেপির বিধায়ক শংকর ঘোষও। দুজনকেই ভর্তি করা হয় শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। দিন চারেক বাদে শংকর ঘোষের শারীরিক পরিস্থিতির উন্নতি হলে তাঁঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে সাংসদ খগেনবাবুর চোয়ালে ও চোখের নীচে এবং দেহের বিভিন্ন অংশে গুরুতর চোট থাকায় তাঁকে ভর্তি রাখা হয়।  

বেসরকারি নার্সিংহোমে দীর্ঘ চিকিৎসার পর এখন খানিকটা সুস্থ বিজেপির সাংসদ। সেই কারণেই এদিন নার্সিংহোম থেকে ছুটি মিলেছে তাঁর। কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এবং বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার খগেন মুর্মুকে দেখতে এসে জানিয়েছিলেন, তাঁর পরিস্থিতি একটু স্থিতিশীল হলে সুচিকিৎসার জন্য দিল্লি AIIMSএ নিয়ে যাওয়া হবে। শনিবার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল বলেন, "আজ খগেন মুর্মুকে শিলিগুড়ি থেকে মালদহে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু উনি এখনও পুরোপুরি সুস্থ নন। পরবর্তী চিকিৎসার জন্য আগামী সপ্তাহে দিল্লিতে AIIMSএ নিয়ে যাওয়া হবে তাঁকে।


```