Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিডিওর ডাকা বৈঠকে বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ! কেশিয়াড়িতে তুমুল উত্তেজনা

মৌমিতা সিংহের অভিযোগ, বৈঠকে সকলে মিলে তাঁকে হেনস্থা করেন। পাশাপাশি মারধরও করা হয়েছে তাঁকে। দফায় দফায় এই অত্যাচার চলতে থাকে তাঁর উপর।

বিডিওর ডাকা বৈঠকে বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ! কেশিয়াড়িতে তুমুল উত্তেজনা

বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ

শেষ আপডেট: 18 June 2024 20:25

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বিডিওর ডাকা বৈঠকে হেনস্থার শিকার হলেন বিজেপি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী। তাঁকে মারধর করার অভিযোগ উঠল জেলা পরিষদের সদস্য ও রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকার বিরুদ্ধে। 

মঙ্গলবার দুপুরে কেশিয়াড়ির পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে একটি বৈঠক ডেকেছিলেন বিডিও। মূলত অর্থ তহবিলের হিসেব নিয়েই ছিল এদিনের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কেশিয়াড়ি বিজেপির দক্ষিণ মণ্ডলের সভানেত্রী তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহ। অভিযোগ, তিনি বৈঠকে উপস্থিত হওয়া মাত্রই তাঁর ওপর চড়াও হন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। তাঁদের সঙ্গে যোগ দেন জেলা পরিষদের সদস্য কল্পনা শীট।  

মৌমিতা সিংহের অভিযোগ, বৈঠকে সকলে মিলে তাঁকে হেনস্থা করেন। পাশাপাশি মারধরও করা হয়েছে তাঁকে। দফায় দফায় এই অত্যাচার চলতে থাকে তাঁর উপর। বিডিওর তরফ থেকেও তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। প্রায় দু’ঘণ্টা ধরে তাঁকে আহত অবস্থায় বসিয়ে রাখা হয়। পরে  পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। তারা এসে পরিস্থিতি সামাল দেয়। আহত নেত্রীকে বিজেপি কর্মীরাই উদ্ধার করে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে  মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তবে মৌমিতাদেবীর অভিযোগকে 'ভিত্তিহীন' বলে দাবি করেছেন অভিযুক্ত জেলা পরিষদের সদস্য কল্পনা শীট। ঘটনা নিয়ে বিডিও কোনও প্রতিক্রিয়া দেননি। রাজ্য তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বিষয়টির নিন্দা জানিয়ে টুইটারে পোস্ট করেছেন। 


```