Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটের আগে ফের অশান্ত কেশপুর! বিজেপির বৈঠক শেষে হামলার অভিযোগ, হাসপাতালে ৮

বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। কেশপুরের তৃণমূল নেতা মহম্মদ রফিক বলেন, “যতদূর জানা গিয়েছে, ওরা জঙ্গলে পিকনিক করছিল। মদ খেয়ে নিজেদের মধ্যেই মারপিট হয়েছে। পথে মহিলাদের টোন কাটছিল বলেও অভিযোগ রয়েছে।"

ভোটের আগে ফের অশান্ত কেশপুর! বিজেপির বৈঠক শেষে হামলার অভিযোগ, হাসপাতালে ৮

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 February 2026 14:47

দ্য ওয়াল ব্যুরো: বাম আমলে রাজনৈতিক হিংসার জন্য বারবার খবরের শিরোনামে উঠে এসেছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুর (Keshpur)। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মুখে (Assembly Election) সেই কেশপুরই ফের উত্তপ্ত। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ((TMC)। ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন বিজেপি কর্মী (BJP meeting, 8 hospitalized)। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে কেশপুর ব্লকের ৭ নম্বর অঞ্চলের রামাকাটা এলাকায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি অভ্যন্তরীণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠক শেষ করে বিজেপি কর্মীরা বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছিলেন। সেই সময়ই আচমকা তাঁদের উপর বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধরের পাশাপাশি বেশ কয়েকটি মোটরবাইক ভাঙচুর করা হয়। হামলায় বিজেপি কর্মীদের শরীরের বিভিন্ন জায়গায় চোট লাগে। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাতেই জেলা পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভে বসে বিজেপি। দোষীদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির দাবি তোলেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, ভোটের আগে এলাকায় বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই হামলা চালানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে ভিডিয়ো কলে পরিস্থিতির খোঁজখবর নেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাসের সঙ্গে কথা বলেন। ভিডিও কলে আহতদের শারীরিক অবস্থার বিস্তারিত খবর নেন শুভেন্দু। পাশাপাশি, আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি। দিন কয়েকের মধ্যেই রামাকাটা এলাকায় দলীয় কর্মসূচি নেওয়া হবে বলেও জানান বিরোধী দলনেতা।

তবে বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। কেশপুরের তৃণমূল নেতা মহম্মদ রফিক বলেন, “যতদূর জানা গিয়েছে, ওরা জঙ্গলে পিকনিক করছিল। মদ খেয়ে নিজেদের মধ্যেই মারপিট হয়েছে। পথে মহিলাদের টোন কাটছিল বলেও অভিযোগ রয়েছে। এই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়। এটা বিজেপির অন্তর্কলহ।”

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। উভয় পক্ষের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। ভোটের আগে কেশপুরে এই অশান্তি নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।


```