Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেরলে পিএফআইয়ের বড় প্রতিবাদ, বনধে অনেকটাই অচল রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: দেশের ১৫টি রাজ্যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) ৯৩টি ঘাঁটিতে বৃহস্পতিবার অভিযান চালায় এনআইএ (NIA)। এর প্রতিবাদে (protest) পিএফআই তাদের শক্ত ঘাঁটি কেরলে (kerala) আজ বনধ (Bandh) পালন করেছে। দক্ষিণের ওই রাজ্যের বিভিন্ন অ

কেরলে পিএফআইয়ের বড় প্রতিবাদ, বনধে অনেকটাই অচল রাজ্য

শেষ আপডেট: 23 September 2022 06:20

দ্য ওয়াল ব্যুরো: দেশের ১৫টি রাজ্যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) ৯৩টি ঘাঁটিতে বৃহস্পতিবার অভিযান চালায় এনআইএ (NIA)। এর প্রতিবাদে (protest) পিএফআই তাদের শক্ত ঘাঁটি কেরলে (kerala) আজ বনধ (Bandh) পালন করেছে। দক্ষিণের ওই রাজ্যের বিভিন্ন অংশ আজ বনধকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে। রাজধানীর তিরুবনন্তপুরম সহ বেশ কিছু জায়গায় বাস ভাঙচুর, পথ অবরোধ, পুলিশের ওপর হামলাবাজি, সরকারি অফিসে হামলার ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত পিএফআই গোটা ভারতে প্রভাব বিস্তার করলেও কেরলই হচ্ছে তাদের মূল ঘাঁটি। সেখানে সব জেলাতেই সংগঠনের শাখা আছে।

পুলিশ জানিয়েছে বনধ এবং হামলাবাজির ঘটনার প্রেক্ষিতে আজ কেরল ও কান্নুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করা হয়। সব বড় জেলাতেই কমবেশি হামলার ঘটনা ঘটেছে। বেশিরভাগ জায়গায় হামলা হয়েছে সরকারি বাসে। কোঝিকড়ে বাস চলাচল পুরোপুরি বন্ধ আছে। পুলিশ জানায়, কোল্লামে মোটরসাইকেল আরোহী পিএফআই কর্মীরা দুই পুলিশ কর্মীর উপর হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার এনআইএ এবং ইডি উত্তরপ্রদেশ, কেরল, কর্নাটক, অসম, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশে অভিযান চালায়। এখনও পর্যন্ত ১৯৬ জনকে গ্রেফতার করেছে তারা।

চাঁচলে বিজেপি নেত্রীর ওপর হামলা, এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ


```