
শেষ আপডেট: 20 December 2022 10:46
দ্য ওয়াল ব্যুরো: বিগত একমাস ধরে গোটা বিশ্ব ভুগেছে ফুটবল জ্বরে। ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া ফুটবল উন্মাদনা শেষ হয়েছে গত রবিবার আর্জেন্টিনার জয়ের মধ্যে দিয়ে। ফুটবল প্রেমীদের কাছে বিশ্বকাপ (FIFA World Cup) নিয়ে যে ভালবাসা সবসময়ই। কিন্তু সেই ভালবাসা যে বিয়ের মণ্ডপে গড়াবে তা কে জানত!
ব্যাপারটা কী?
বর-কনে দু'জনেই ফুটবলের ভক্ত। তাই তাঁদের বিয়েটাকে স্মরণীয় করে রাখতে নিজেদের বিয়ের তারিখ ঠিক করেছিলেন ২০ ডিসেম্বর, বিশ্বকাপ ফাইনালের দিন। চমক এখানেই শেষ নয়। বিয়ের সাজে বর-কনের পরনে ছিল প্রিয় দলের জার্সি!
কেরলের কোচি শহরে রবিবারে বর-কনের এমন সাজ মুহূর্তে ভাইরাল হয়ে যায় (Kerala Marraige)। এই গল্পের আসল টুইস্ট এরপরেই। বর-কনে কিন্তু একই দলের সমর্থক নন। লিও মেসি ভক্ত শচীনের প্রিয় দল আর্জেন্টিনা। আর কিলিয়ান এমবাপে ভক্ত আথিরা ফাইনালে ছিল ফ্রান্সের সাপোর্টার।

চলতি মাসের ২০ তারিখ ছিল শচীন ও আরিথার বিয়ে। ফাইনাল শুরুর ঘণ্টা দু'য়েক আগে কোনওরকমে বিয়ে সেরে বসে পড়েছিলেন টিভি পর্দার সামনে। যদিও দিনের শেষে জয়ের হাসি হেসেছিলেন শচীনই।