Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভোট সার্কাসে হিন্দু-মুসলিম নিয়ে জাগলারির মধ্যে অজান্তেই কাটল নজরুলের ১২৫-তম জন্মদিন

ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে যে কবি ধূমকেতুর মতোই মিলিয়ে গিয়েছিলেন তাঁকে এই ভোটবাজারে মনে রাখার দায় কত?

ভোট সার্কাসে হিন্দু-মুসলিম নিয়ে জাগলারির মধ্যে অজান্তেই কাটল নজরুলের ১২৫-তম জন্মদিন

কাজি নজরুল ইসলাম

শেষ আপডেট: 24 May 2024 18:09

দ্য ওয়াল ব্যুরো: কাজি নজরুল ইসলামের নাম শুনেছেন? প্রশ্ন শুনে চোখ রাঙাবেন না। জানেন কি আজ, শুক্রবার, ২৪ মে (বাংলায় ১১ জ্যৈষ্ঠ, শনিবার) ছিল কাজির ১২৫-তম জন্মদিন! এবার নিশ্চই লজ্জায় দৃষ্টি অবনত হল। ঠিক তাই, ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে যে কবি ধূমকেতুর মতোই মিলিয়ে গিয়েছিলেন তাঁকে এই ভোটবাজারে মনে রাখার দায় কত?

লোকসভা ভোটের জন্য দেশের রাজনৈতিক উত্তাপ যখন গনগনে, তখন মনে করিয়ে দেওয়া যায়, এদেশের প্রথম রাজনৈতিক-কবি কিন্তু কাজি নজরুল ইসলাম। নেতা-মন্ত্রীরা কথায় কথায় যাঁর নাম মাইক ধরে বলে থাকেন। তাঁর কবিতার লাইন আবৃত্তি করেন, গোটা দিনটা যখন প্রায় শেষ হতে চলল, তখন কেউ একটিবারও উচ্চারণ করলেন না তাঁর নাম। অথচ, এই সেই কবি যিনি কবিতা লিখে রাজদ্রোহের অপরাধে জেল খেটেছিলেন, অনশন করেছিলেন।

‘আনন্দময়ীর আগমনে’ কবিতা ছাপা হওয়ার পর রাজদ্রোহের অপরাধে কবিকে জেলে যেতে হয়। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বসন্ত গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ শিলং থেকে নজরুলকে টেলিগ্রাম পাঠালেন, ‘গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ।’

কবি সত্যেন্দ্রনাথ দত্ত একবার নজরুলকে বলেছিলেন, ‘তুমি ভাই নতুন ঢেউ এনেছ। আমরা তো নগণ্য, স্বয়ং গুরুদেবকে পর্যন্ত বিস্মিত করেছ তুমি।’ রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন ৬০ ও নজরুল ইসলামের ২২। কলকাতা পাবলিক লাইব্রেরিতে বঙ্গীয় সাহিত্য পরিষদের সভা। নজরুল সভাকক্ষে ঢুকেই সোজা মঞ্চে উঠে বিশ্বকবিকে পায়ে হাত দিয়ে প্রণাম করে মাথায় আশীর্বাদ নিয়ে মঞ্চ থেকে নেমে যাচ্ছিলেন। মঞ্চ থেকে নামার মুখেই রবীন্দ্রনাথ নজরুলের হাত ধরে টানলেন। না নজরুল, তুমি নীচে নয়,  এই সভায় আমার পাশেই বসবে।

সেই কবি আজ প্রায় বিস্মৃতির অতলে। কারণ, রবীন্দ্রনাথের মতো করে আর কোনও কবিকে বাঙালি তেমনভাবে গ্রহণ করেনি। বলা ভালো গ্রহণ করতে রাজিই হয়নি। তা সে যে কেউ হন। তাই অভিমানী নজরুল জন্মস্থান পশ্চিমবঙ্গ ছেড়ে শেষ বয়সে বাংলাদেশে চলে গিয়েছিলেন। সেখানে পেয়েছেন জাতীয় কবির সম্মান।

এবারের বিশেষত্ব হল, লোকসভা ভোট। এই ভোটের ঘূর্ণিঝড়ে খড়কুটোর মতো উড়ে গেলেন নজরুল। অথচ গোটা কলকাতা কেন রাজ্য জুড়ে তাঁর মূর্তির সংখ্যা নেহাত কম নয়। সেগুলোয় হয়তো প্রাত্যহিক কর্মের মতো সকালে একটি করে মালা পড়েছে। কিন্তু, সেভাবে মর্যাদার সঙ্গে কি পালিত হল ১২৫-তম জন্মদিন। অথচ রবীন্দ্রনাথের ১২৫-তম জন্মবার্ষিকী যাঁরা দেখেছিলেন, তাঁদের নিশ্চই মনে আছে, কী জাঁকজমকের সঙ্গে পালিত হয়েছিল।

হিন্দু-মুসলিম সম্পর্ক নিয়ে যখন নেতারা সভামঞ্চ চিড়ে ফেলে আওয়াজ ফাটাচ্ছেন, তখন সমস্ত ধর্মের ঊর্ধ্বে নজরুল ডাক দিয়েছিলেন সাম্যের। নজরুল তাঁর সম্পাদিত ধূমকেতুতে জানিয়েছিলেন, ‘ধূমকেতু কোনো সাম্প্রদায়িক কাগজ নয় এবং দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি, তা দূর করতে ধূমকেতু হবে আগুনের সম্মার্জনী।’ তাই ধূমকেতুর প্রথম সংখ্যার প্রথম পাতায় পত্রিকার নামের নীচেই রবীন্দ্রনাথের আশীর্বাণী ছাপা হল।

রবীন্দ্রনাথ লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়, রে ধূমকেতু,/আধারে বাঁধ অগ্নিসেতু,/দুর্দিনের এই দুর্গ শিরে/ উড়িয়ে দে তোর বিজয় কেতন।/অলক্ষণের তিলক রেখা/রাতের ভালে হোক না লেখা,/জাগিয়ে দেরে চমক মেরে/আছে যারা অর্ধচেতন।

বিশ্বকবি লিখলে কী হবে, সেই অর্ধচেতন বাঙালিকে আজও ঘুম থেকে জাগানো যায়নি। তাই বাঙালি আজ ব্যস্ত আসন দখলের লড়াইয়ে। তার জন্য হিন্দু-মুসলমান নামের ভোটমশলা বেশ করে বেটে চলেছে রাজনৈতিক দলগুলি। অথচ, চিরনাস্তিক কবি (অনেক পরে কমিউনিস্টরা তাঁকে নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছে) যিনি বিষ্ণুর বুকে পদচিহ্ন এঁকে খোদার আসন আরশ ছেদিয়া আত্মপ্রকাশ করেছিলেন বিদ্রোহী হিসেবে, তাঁকে হেঁসেলঘরে কেন, বৈঠকখানার চৌকাঠ পেরতে দিল না ভোট সার্কাসে খেল দেখানো জোকারের দল।


```