দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে ডিএমকে প্রধান ও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বয়স হয়েছে ৯৪। মূত্রনালিতে সংক্রমণের জেরে বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, রক্তচাপও কমে গিয়েছে তাঁর।
https://twitter.com/ANI/status/1022929511996973056?s=19
শারীরিক অসুস্থতার জন্য প্রায় বছর দুই ধরে জনসমক্ষে আসেন না করুণানিধি। শুক্রবার রাত দেড়টা নাগাদ চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন করুণানিধি। দায়িত্বে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আপাতত তাঁর রক্তচাপ স্থিতিশীল অবস্থায় রয়েছে। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।
https://twitter.com/kalaignar89/status/1022951151040249856?s=19