Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মেরিনা বিচেই সমাহিত করা হবে করুণানিধিকে, রায় কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ শুনানির পর মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিল তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির শেষকৃত্য হবে মেরিনা বিচেই। মঙ্গলবার বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুর পর থেকেই চাপানউতোর শুরু হয় করুণানিধির পরিবার এবং তামিলনাড়ুর সরকারে

মেরিনা বিচেই সমাহিত করা হবে করুণানিধিকে, রায় কোর্টের

শেষ আপডেট: 8 August 2018 05:53

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ শুনানির পর মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিল তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির শেষকৃত্য হবে মেরিনা বিচেই। মঙ্গলবার বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুর পর থেকেই চাপানউতোর শুরু হয় করুণানিধির পরিবার এবং তামিলনাড়ুর সরকারের মধ্যে। প্রয়াত নেতার ছেলে স্ট্যালিন, মেয়ে কানিমোঝি-সহ তাঁর পরিবার ইচ্ছে প্রকাশ করে মেরিনা বিচে করুণানিধির রাজনৈতিক গুরু আন্নাদুরাইয়ার পাশেই সমাহিত করা হোক করুণানিধিকে। কিন্তু আইনি জটিলতা দেখিয়ে তা খারিজ করে পালানিস্বামী সরকার। এর পরেই কোর্টে যায় পরিবার। মঙ্গলবার রাত ১টায় শুনানি শুরু হয় কোর্টে। কিছু ক্ষণ শুনানি চলার পর বুধবার সকাল আটটা পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়। এর পর বুধবার সকালে ফের শুরু হয় শুনানি। শেষমেশ বেলা ১১টায় আদালত রায় দেয় মেরিনা সৈকতেই করা যাবে করুণানিধির শেষকৃত্য।

```