
শেষ আপডেট: 29 April 2023 06:08
দ্য ওয়াল ব্যুরো: প্রার্থী না করায় মঙ্গলবার রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছেন কর্নাটক বিজেপির (Karnataka BJP ) এক প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী (ex-deputy chief minister) কেএস ইশ্বরাপা।তিনি সাতবারের বিধায়ক এই নেতা আগেই জানতে পারেন বাদ পড়ছেন এবার।
বুধবার দলই ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন আর এক উপ মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সভাড়ি। আন্থানি আসনের তিনবারের বিধায়ক সভাড়ি গতবার হেরে যান কংগ্রেসের কে কুমাথাল্লির কাছে। সেই কংগ্রেস বিধায়ক পরে হাত ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। কিন্তু সভাড়ির বক্তব্য হেরে গেলেও গত পাঁচ বছর আন্থানীতেই সময় দিয়েছেন। সেখানে হেরে যাওয়ায় তাঁকে বিধান পরিষদের সদস্য করেছিল দল। কিন্তু এবার নির্বাচনে লড়াই করতে চান, জানিয়ে দিয়েছিলেন দলকে।
বিধানসভা ভোটের টিকিট পাওয়া নিয়ে কর্নাটক বিজেপিতে অশান্তির আশঙ্কা ছিলই। প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পর তা হুবহু মিলে গিয়েছে। ঘরোয়া অশান্তি চরমে উঠেছে।
মঙ্গলবার রাতে বিধানসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে গোলমাল। টিকিট না পাওয়া নেতাদের সমর্থনে বিক্ষোভ, পথ অবরোধ, পার্টি অফিসের সামনে অবস্থান, সামাজিক মাধ্যমে বিষোদ্গার, কিছুই বাদ নেই।
গোমূত্র খেলে উপকার দূরের কথা, ১৪ রকম ব্যাক্টেরিয়া সংক্রমণ ঘটাবে শরীরে! বলছে নয়া গবেষণা