Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ঘুমের মধ্যেই ঝলসে গেলেন বৃদ্ধা, কামালগাজি উড়ালপুলের নীচে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! 

জানা গেছে, কিছুদিন আগেই উড়ালপুলের নীচে ওই দোকানটি তৈরি করেছিলেন বৃদ্ধা। তারপর থেকে তিনি সেখানেই থাকতেন।

ঘুমের মধ্যেই ঝলসে গেলেন বৃদ্ধা, কামালগাজি উড়ালপুলের নীচে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! 

শেষ আপডেট: 20 December 2023 10:46

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভোররাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড কামালগাজি উড়ালপুলের নিচে। দাউদাউ করে জ্বলে গেল অস্থায়ী গুমটি। সেই আগুনে ঝলসে মৃত্যু হল এক বৃদ্ধার। 

ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি উড়ালপুলের নিচে। এদিন সকাল ৭টা নাগাদ মর্নিং ওয়াকে বেরিয়ে স্থানীয়রাই দেখতে পান, একটি অস্থায়ী দোকান দাউদাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলকে। জানতে পেরে দ্রুত দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে। তাঁদের চেষ্টাতেই নিয়ন্ত্রণে আসে আগুন। 

কিন্তু তারপরেই দেখা যায়, আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। জানা গেছে, কিছুদিন আগেই উড়ালপুলের নীচে ওই দোকানটি তৈরি করেছিলেন বৃদ্ধা। তারপর থেকে তিনি সেখানেই থাকতেন। আগুন লাগার পর তিনি বেরিয়ে আসতে না পারার ফলেই অগ্নিদগ্ধ্ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। 

তবে কীভাবে দোকানটিতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ইতিমমধ্যেই পুলিশ গিয়ে পৌঁছেছে ঘটনাস্থলে। বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছেন তাঁরা। আজ বুধবারই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে সেটি। কীভাবে এতবড় অগ্নিকাণ্ড ঘটল, কেউ ইচ্ছে করে দোকানে আগুন ধরিয়ে দিয়েছিল কিনা, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 


```