Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সিঙ্গুরের জন্য গুণাগার! আইনমন্ত্রীর ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ কল্যাণের

কল্যাণের কথায়, “পুরনো কথা কেউ মনে রাখলেন না, এটাই দুঃখ রয়ে গেল। হয়তো আমার সঙ্গে আলোচনা করায় মানা ছিল। জানি না। তবে আমি সত্যিই খুব আহত হয়েছি নির্দেশ দেখে। কথায় বলে, গেঁয়ো যোগী ভিখ পায় না। আমারও তাই হয়েছে।”

সিঙ্গুরের জন্য গুণাগার! আইনমন্ত্রীর ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ কল্যাণের

শেষ আপডেট: 7 November 2023 21:19

দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গুরে বিনিয়োগ করেও কারখানা শুরু করতে পারেনি টাটা মোটরস। এজন্য টাটা গোষ্ঠীকে ৭৬৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে সালিশি আদালত। ওই মামলায় সরকারের আইন মন্ত্রীর ভূমিকা নিয়ে শাসক দলের মধ্যেই প্রশ্ন উঠে গেল। 

রাজ্যের আইন মন্ত্রী হলেন মলয় ঘটক। মঙ্গলবার এ ব্যাপারে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “সিঙ্গুর মামলায় টাটাকে ক্ষতিপূরণ দিতে হবে জানতে পারলাম সংবাদমাধ্যম থেকে। কেউ কোনওদিন আলোচনা পর্যন্ত করলেন না!”

একদা সিঙ্গুর মামলায় আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দ্য ওয়ালকে কল্যাণ এদিন বলেন, “এই সিঙ্গুর মামলায় অভিষেক মনু সিঙ্ঘভিকে ২০১৬ সালে আইনি সওয়ালে হারিয়েছিলাম। টাটাদের দিয়ে জমি ফেরত করিয়েছিলাম। কিন্তু সেই মামলা যখন সালিশি আদালতে চলেছে তখন আমার সঙ্গে কেউ কোনও আলোচনার প্রয়োজনই বোধ করল না। না আইন মন্ত্রী না সরকারের অন্য কেউ।”

সিঙ্গুরের জন্য টাটাদের ক্ষতিপূরণ বাবদ সালিশি আদালত যে টাকা দিতে বলেছে তার অঙ্ক কম নয়। আদালতের নির্দেশ ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের হিসাবে টাটা গোষ্ঠীর পাওনা রয়েছে ৭৬৮ কোটি। তার পর থেকে যতদিন না টাকা শোধ করা হচ্ছে ততদিন পর্যন্ত ১১ শতাংশ হারে সুদ দিতে হবে রাজ্য সরকারকে। সেই সুদ সরল হারে না চক্রবৃদ্ধি হারে গণনা করতে হবে তা অবশ্য সালিশি আদালত স্পষ্ট করেনি। তবে আদালত যা বলেছে তার অর্থ হল এখনই টাকা শোধ করতে গেলে প্রায় ১৪০০ কোটি টাকা গুণাগার দিতে হবে রাজ্য সরকারকে। অর্থ সংকটে দীর্ণ সরকারের কাছে যা বড় চাপের ব্যাপার।

কল্যাণের কথায়, “পুরনো কথা কেউ মনে রাখলেন না, এটাই দুঃখ রয়ে গেল। হয়তো আমার সঙ্গে আলোচনা করায় মানা ছিল। জানি না। তবে আমি সত্যিই খুব আহত হয়েছি নির্দেশ দেখে। কথায় বলে, গেঁয়ো যোগী ভিখ পায় না। আমারও তাই হয়েছে।”

অনেকের মতে কল্যাণের এ কথা অর্থবহ। শ্রীরামপুরের সাংসদ হয়তো বুঝতে পারছেন আইন মন্ত্রী মলয় ঘটক চাপে রয়েছেন। তাই সুযোগ বুঝেই আরও চাপ তৈরি করতে চাইছেন। কারণ, সম্প্রতি কামদুনি মামলা থেকে একাধিক ঘটনায় আদালতে ধাক্কা খেতে হয়েছে রাজ্য সরকারকে। এ ব্যাপারে আইন দফতরের উপর মুখ্যমন্ত্রীও সন্তুষ্ট নন বলে নবান্নের একাংশের দাবি। সোমবার আবার নবান্নে মলয় ঘটককে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই সিঙ্গুর প্রশ্নে বোমাটা ফাটাতে নেমেছেন কল্যাণ। হতে পারে এ সবই একই সূতোয় গাঁথা।


```