Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

প্রয়াত কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ

পেশায় আইনজীবী ছিলেন নাসিরুদ্দিন। পরে রাজনীতিতে যোগ দেন।

প্রয়াত কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ

শেষ আপডেট: 2 February 2025 11:05


দ্য ওয়াল ব্যুরো: মর-পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিলেন নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

পরিবার সূত্রের খবর, শনিবার রাতে অসুস্থতা বোধ করায় পলাশি হাসপাতালে ভর্তি করা হয়েছিল নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ককে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারে রয়েছেন তাঁর এক পুত্র ও দুই কন্যা।

পেশায় আইনজীবী ছিলেন নাসিরুদ্দিন। পরে রাজনীতিতে যোগ দেন। ২০১১ সালে পালা বদলের সময় বিধায়ক পদে জয়ী হয়েছিলেন তিনি। ২০১৬ সালের ভোটে পরাজিত হলেও ২০২১ সালে ফের কালীগঞ্জ বিধায়নসভা থেকে ফের জয়ী হন নাসিরুদ্দিন। রাজ‍্য রাজনীতিতে লাল নামে পরিচিত ছিলেন তিনি। 

এদিন দলীয় বিধায়কের প্রয়ানে টুইটে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "নাসিরুদ্দিন আমাদের বিশ্বস্ত সম্পদ ছিলেন। একজন আইনজীবী এবং সমাজকর্মী হিসেবে খুব ভাল মানুষ ছিলেন।"

নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ  জানান, বিকেলেও নাসিরুদ্দিনের সঙ্গে কথা হয়েছিল তাঁর। তখনও ওরা কর্থাবার্তায় শরীর খারাপের আভাস মেলেনি। পরিবার সূত্রের খবর, আচমকা অসুস্থতা অনুভব করেন। এরপর হাসপাতালে নিয়ে যেতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিধায়ক। নাসিরুদ্দিনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


```