Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দক্ষিণেশ্বর কালীমন্দিরের নামে ভুয়ো টুইট, পুলিশের দ্বারস্থ কর্তৃপক্ষ

দ্য ওয়াল ব্যুরো: কালী নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই‌ পুলিশের দ্বারস্থ হল দক্ষিণেশ্বর কালীমন্দির কর্তৃপক্ষ (KALI)। বৃহস্পতিবার ‘‌দক্ষিণেশ্বর কালীমন্দির এবং দেবোত্তর এস্টেটে’‌র তরফে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে যুগ্ম পুলিশ কমিশনার (‌অপরাধ)‌ ও

দক্ষিণেশ্বর কালীমন্দিরের নামে ভুয়ো টুইট, পুলিশের দ্বারস্থ কর্তৃপক্ষ

শেষ আপডেট: 7 July 2022 12:20

দ্য ওয়াল ব্যুরো: কালী নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই‌ পুলিশের দ্বারস্থ হল দক্ষিণেশ্বর কালীমন্দির কর্তৃপক্ষ (KALI)। বৃহস্পতিবার ‘‌দক্ষিণেশ্বর কালীমন্দির এবং দেবোত্তর এস্টেটে’‌র তরফে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে যুগ্ম পুলিশ কমিশনার (‌অপরাধ)‌ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনারের কাছে।

অভিযোগ, দক্ষিণেশ্বর কালীমন্দিরের (KALI) নামে ভুয়ো টুইটাই অ্যাকাউন্ট খুলে বিবৃতি দেওয়া হচ্ছে। যা বাঞ্ছনীয় নয়। ওই টুইটাই অ্যাকউন্টটি–রও বিস্তারিত উল্লেখ করা হয়েছে অভিযোগ পত্রে। দেওয়া হয়েছে ইউআরএলও। যার ইউজার নেম ‘‌কালী টেম্পল কলকাতা।’‌ এবং ওই অ্যাকাউন্ট থেকে যে বিবৃতি দেওয়া হচ্ছে, তা মন্দির কর্তৃপক্ষের নয়। সেইসঙ্গে ওই ভুয়ো টুইটগুলি থেকে প্রচার করারও অভিযোগ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে তিনটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে।

তাঁদের আরও অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মন্দিরের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশে ওই অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। পুলিশের কাছে কর্তৃপক্ষের দাবি, অভিযোগের ই–মেলটিকে এফআইআর হিসেবে ধরা হোক। এবং দ্রুত পদক্ষেপ করা হোক। পুলিশের সাইবার ক্রাইম বিভাগ দ্রুত এর পেছনে যুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।

সম্প্রতি ছবির পোস্টারে কালীর (KALI) বেশে তরুণী, হাতে জ্বলন্ত সিগারেটের পোস্টার নিয়ে রীতিমতো আলোড়ন পড়েছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র 'কালী' ছবি পোস্টার সম্পর্কিত একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তাঁর গ্রেফতারির দাবি করছে বিজেপি। দক্ষিণেশ্বর কালীমন্দিরের অছি এবং সম্পাদক কুশল চৌধুরী বললেন, ‘‌আমাদের কোনও টুইটার অ্যাকাউন্ট নেই। কেউ বা কারা এটা করছে। এটা বন্ধ হওয়া উচিত। ওই ভুয়ো অ্যাকাউন্টের টুইট কারা করছে খুঁজে বের করুক পুলিশ।’‌

দিলীপকে ক্ষমা চাইতে হবে, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি তৃণমূলের


```