Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হাইকোর্টের দ্বারস্থ কলতান, ডাক্তারদের ওপরে হামলার অডিও কাণ্ডে এফআইআর খারিজের দাবি

তণমূলের বক্তব্য, সরকার ও শাসকদলের ঘাড়ে দোষ চাপাতেই ডাক্তারদের ধর্না মঞ্চে হামলার ছক কষা হয়েছিল।

হাইকোর্টের দ্বারস্থ কলতান, ডাক্তারদের ওপরে হামলার অডিও কাণ্ডে এফআইআর খারিজের দাবি

কলতান দাশগুপ্ত।

শেষ আপডেট: 17 September 2024 20:49

দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গত শনিবার  ডিওয়াইএফআইয়ের রাজ্য মুখপাত্রর সম্পাদক তথা সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই ঘটনায় অবিলম্বে এফআইআর খারিজ ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে আইনজীবীর মাধ্যমে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কলতান। দ্রুত মামলার শুনানির আর্জিও জানিয়েছেন সিপিএম নেতা।

সল্টলেকে আন্দোলনরত চিকিৎসকদের অবস্থান মঞ্চে আক্রমণের ছক কষা হচ্ছে বলে একটি অডিও সামনে এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের ওই অডিওর ভিত্তিতে স্বতপ্রণোদিত মামলা দায়ের করে কলতানকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।

ডিওয়াইএফআই নেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএসের) ২২৪, ৩৫২, ৩৫৩(এ)(বি)(২), ১৯৬ ও ৬১ ধারায় মামলা এনেছে পুলিশ। আদালতের নির্দেশে আপাতত ২১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছেন বাম নেতা।

সিপিএমের অভিযোগ, আরজি কর কাণ্ডে বিপাকে পড়ে মানুষের নজর ঘোরাতে এআই প্রযুক্তির সাহায্যে ভুয়ো অডিও তৈরি করে কলতানকে ফাঁসিয়েছে তৃণমূল। অন্যদিকে তণমূলের বক্তব্য, সরকার ও শাসকদলের ঘাড়ে দোষ চাপাতেই ডাক্তারদের ধর্না মঞ্চে হামলার ছক কষা হয়েছিল।

গত শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠক থেকে একটি অডিও প্রকাশ্যে এনে এই গুরুতর অভিযোগ আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কুণালের ওই অডিওকে ঘিরে রাজনৈতিক মহলে তো বটেই আন্দোলনকারীরা, এমনকী জনমানসেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই স্বতপ্রণোদিতভাবে মামলা দায়ের করে তদন্ত নামে পুলিশ।

তদন্তে নেমে শুক্রবার সন্ধেয় গড়ফা থানা এলাকা থেকে সঞ্জীব দাস, ওরফে বুবলাই নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জেরার সূত্র ধরেই শনিবার সকালে বাড়ি থেকে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ।


```