Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বীরভূমের কোর কমিটি থেকে বাদ কাজল শেখ ও শতাব্দী, হঠাৎ কী হল!

মঙ্গলবার সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে জেলার নেতাদের বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বীরভূমের কোর কমিটি থেকে বাদ কাজল শেখ ও শতাব্দী, হঠাৎ কী হল!

শেষ আপডেট: 23 January 2024 17:56

দ্য ওয়াল ব্যুরো: অনুব্রত মণ্ডল বোলপুরে নেই। তিহাড় জেলে রয়েছেন। এই প্রথম তাঁকে ছাড়া বীরভূমে বড় ভোটে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তার আগে মঙ্গলবার সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে জেলার নেতাদের বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের বৈঠক থেকে পরিষ্কার যে, বীরভূমে এখনও অনুব্রতকে ‘মিস’ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে জেলার নেতাদের অনুব্রতই বকেঝকে বা ভালবেসে রাখতেন। এদিন মমতাকেই সেটা করতে হয়। বীরভূমে জেলা পরিষদের সভাধিপতি হলেন কাজল শেখ। অনুব্রত স্বমহিমায় থাকাকালীন কাজলকে এক প্রকার কোণঠাসা করে রাখা হয়েছিল বলে অভিযোগ। তার পর অনুব্রত গ্রেফতার হতেই কাজল হাত পার ঝেড়ে বেড়ে ওঠার চেষ্টা করেন। এদিনের বৈঠকে সেই কাজলকে একটু বকুনিই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বৈঠকে কাজলকে মমতা বলেন, তুমি কত বড় নেতা হয়েছ যে দল ও সরকার এক করে দিয়েছ। ৯ জনের কোর কমিটি তৈরি করে দিয়েছিলাম। এখন শুনছি তুমি একা নিজের ইচ্ছেমতো কাজ করছ। তোমাকে সংগঠন দেখতে হবে না। কোর কমিটি ছোট করে দিচ্ছি। তুমি জেলা পরিষদের কাজটা মন দিয়ে করো।

কোর কমিটি থেকে কাজল শেখকে এদিনই বাদ দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কোর কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মালকে। এর থেকে মনে করা হচ্ছে যে শতাব্দী ও অসিত দুজনকেই ফের প্রার্থী করা হবে। তাই সাংগঠনিক দায়িত্ব থেকে আপাতত অব্যহতি দেওয়া হল।

নতুন যে কোর কমিটি তৈরি করা হয়েছে তাতে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ এবং সুদীপ্ত ঘোষ।

অনুব্রত মণ্ডল বীরভূমের জেলা সভাপতি থাকাকালীন গোষ্ঠী কোন্দলের প্রশ্নই ছিল না। কারও সাহসও ছিল না টুঁ শব্দ করার। কারণ, গোষ্ঠী ছিল একটাই। তিনি অনুব্রত মণ্ডল। তাঁর কথা মতো না চললে, গাঁজা কেস দিয়ে দেওয়ার মতো হুমকিও কেষ্ট মণ্ডল খোলাখুলি দিতেন। কিন্তু অনুব্রত জেলে ঢোকার পরই সমস্যা হচ্ছে। 
তবে শতাব্দী রায় এদিন সাংবাদিকদের বলেন, ওসব কোনও গোষ্ঠী কোন্দল নয়। টুকটাক ব্যাপার। সব ঠিক আছে।


```